

ক্ষমতাচ্যূত হতেই অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ
রাজ্যে ক্ষমতার বদল হতেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। ক্ষোভ উগড়ে দিয়েছেন পুরাতন মালদার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষও।
May 61 min read


মালদায় ছক্কা, সরকার গঠনে উল্লাস বিজেপি সমর্থকদের
সারা রাজ্যে গেরুয়া ঝড় বয়েছে। শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠতা নয়, এক ধাক্কায় ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে বিজেপি। মালদা জেলাতেও গেরুয়া শিবিরের খানিক আধিপত্য বেড়েছে। গত বিধানসভা নির্বাচনে মালদা জেলায় ৮টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। বিজেপির ঝুলিতে গিয়েছিল ৪টি আসন। এবারে মালদা জেলায় ৬টি করে আসন পেয়েছে বিজেপি ও তৃণমূল। রাজ্যের ক্ষমতায় আসায় রাতভর আনন্দে মেতেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
May 52 min read


নিজের বদলে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন খোদ প্রার্থীর
নিজের বদলে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া আবেদন জানাচ্ছেন খোদ প্রার্থী। মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের এই ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে। এমনকি দলীয় নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে পদত্যাগ পত্রও চিঠি মারফত পাঠিয়ে দিয়েছেন তিনি।
Apr 171 min read


দলীয় প্রার্থীর সমর্থনে এসে মোদি-মমতাকে আক্রমণ রাহুলের
মঙ্গলবার দুপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে চাঁচলের কলমবাগান মাঠে জনসভা করেন রাহুল গান্ধী। জাতীয় স্তরের নানা ইশ্যু নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের নানা ইশ্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন রাহুল।
Apr 141 min read


নারী নিরাপত্তায় উত্তরপ্রদেশ মডেলকে সামনে রেখে প্রচার শুভেন্দুর
বিজেপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে উত্তরবঙ্গে এইমস, আইআইএম, আইআইটি ও ক্যানসার হাসপাতাল তৈরির আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নারী সুরক্ষা নিয়ে উত্তরপ্রদেশ মডেলকে সামনে এনেছেন নন্দীগ্রামের বিধায়ক।
Apr 131 min read


দলীয় প্রার্থীদের সমর্থনে মালদায় একাধিক জনসভা মমতার
মালদা জেলায় তিনটি বিধানসভা এলাকায় জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ইংরেজবাজারের প্রার্থীর সমর্থনে মালদা শহরে রোড-শো করেন তৃণমূল সুপ্রিমো।
Apr 41 min read


বিধায়ককে পেছনে ফেলে ইংরেজবাজারের প্রার্থী অম্লান
অবশেষে জল্পনার অবসান। মালদা জেলার সবচেয়ে চর্চিত বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ককে পিছিয়ে দিয়ে প্রার্থী হলেন ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি। বুধবার রাতে প্রার্থী তালিকা ঘোষণা হতেই অম্লান ভাদুড়ির বাড়ির সামনে ভিড় জমান বিজেপির কর্মী সমর্থকরা।
Mar 261 min read


মন্ত্রীকে তোলাবাজ বলে কটাক্ষ হুমায়ুনের
মন্ত্রী তজমূল হোসেনকে তোলাবাজ বলে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। যদিও প্রাক্তন তৃণমূলি সতীর্থের কথায় গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী। তাঁর দাবি, সারা রাজ্যে উন্নয়নের জোয়ারে মানুষ মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে চেনে না। হুমায়ুন কবিরের যতই যা বলুক মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।
Feb 161 min read


নির্বাচনের পর আইনজীবীর কাজের অভ্যেস শুরু করেছেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ
নির্বাচনের পর আইনজীবীর কাজ করতে হবে, সেই অভ্যেস শুরু করেছেন মুখ্যমন্ত্রী। মালদায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে কটাক্ষ দিলীপ ঘোষের।
Feb 41 min read


কংগ্রেসের ডেপুটেশনে উত্তেজনা, যানজট
কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে কংগ্রেস কর্মীদের খানিক সময়ের অবরোধের জেরে শহরে ব্যাপক যানজট তৈরি হয়। প্রশাসনিক ভবন চত্বরে থাকা মুখ্যমন্ত্রীর ছবি সহ পোস্টার ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে।
Jan 291 min read


বিশ্ব বাংলা লোগো সরানো নিয়ে কোন্দল তৃণমূলে
বিশ্ব বাংলার লোগো সরানো নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বিষয়টি নিয়ে পুরাতন মালদার পুরবোর্ডের বিরুদ্ধে সরব হয়েছেন দলীয় কাউন্সিলরই। এই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার কথাও জানিয়েছেন ওই কাউন্সিলর।
Jan 271 min read


মেলেনি মাঠ, রাস্তা অবরোধ করেই সভা সিপিআইএমের
হাইকোর্টের দ্বারস্থ হয়েও সভা করার জন্য মাঠ ব্যবহারের অনুমতি মেলেনি। অবশেষে শনিবার মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের ওপরেই জনসভা করল সিপিআইএম। বামফ্রন্টের কর্মী সমর্থকদের ভিড়ে ঘণ্টা খানেকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। তবে এদিন এই সভায় পুলিশি হস্তক্ষেপ নজরে আসেনি।
Jan 241 min read


ঘরে ফিরলেন মৌসম, গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির
তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মৌসম। যোগদানের পর শনিবার পা রাখলেন মালদা শহরে। মালদা টাউন স্টেশনে তাঁকে স্বাগত জানান কয়েক হাজার মানুষ। স্টেশন থেকে কোতওয়ালি ভবনে গেলেন প্রাক্তন সাংসদ।
Jan 101 min read


পরিযায়ী শ্রমিকদের মঞ্চে নিয়ে মালদায় অভিষেক
পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে হেনস্তা হওয়ার অভিযোগকে সামনে রেখেই ভোট ময়দানে নেমেছে তৃণমূল। বৃহস্পতিবার পুরাতন মালদার জলঙ্গা মাঠে সেই ইশ্যুকেই সামনে রেখে প্রচারে নামলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে হেনস্তার শিকার হওয়া শ্রমিকদের মঞ্চে ডেকে তাঁদের কথাও শোনেন তিনি। পরে ওই শ্রমিকদের সঙ্গে দুপুরের খাবারও খান অভিষেক।
Jan 82 min read


ফের কংগ্রেস যোগদান মৌসমের
ফের কংগ্রেসে যোগদান করলেন রাজ্যসভার তৃণমূলি সাংসদ মৌসম নূর। শনিবার বিকেলে দিল্লিতে দলীয় নেতৃত্বের হাত ধরে ফের কংগ্রেসে যোগদান করেন তিনি।
Jan 31 min read


চাঁচলের সভামঞ্চ থেকে হুঙ্কার শুভেন্দুর
মালতিপুরে কে জিতবে জানা নেই, তবে রহিমকে জিততে দেব না। চাঁচলের কলমবাগানে সভা করতে এসে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তিনি প্রাক্তন আইপিএস অফিসার বর্তমানে শাসকদলের নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন। পালটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সরব হয়েছেন শাসকদলের নেতারা।
Jan 22 min read


ফিরহাদ হাকিমকে ওয়াকফ সম্পত্তি চোর বলে কটাক্ষ নওসাদের
পশ্চিমবঙ্গে সবথেকে বড়ো ওয়াকফ সম্পত্তি চোর হল ফিরহাদ হাকিম। ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জি যে অফিসে বসেন সেটা ওয়াকফ সম্পত্তির ওপর তৈরি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মোদির আইন মেনে নিয়েছেন। মালদায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কর্মীসভার মঞ্চ থেকে মন্তব্য ভাঙরের আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকির।
Dec 24, 20251 min read


পুরাতন মালদা পুরসভার দায়িত্বে ফের বিভূতি
ফের পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বিভূতিভূষণ ঘোষ। বুধবার পুরসভার নয়া চেয়ারম্যান হিসাবে শপথবাক্য পাঠ করেছেন বিভূতিবাবু৷ আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বদল কী প্রভাব ফেলে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল৷
Dec 17, 20251 min read


এসআইআর ইশ্যুকে হাতিয়ার করেই ছাব্বিশের ময়দানে ঘাসফুল শিবির
এসআইআর ইশ্যুকেই হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে ঘাসফুল শিবির। বুধবার গাজোলের জনসভায় তৃণমূল সুপ্রিমোর মন্তব্য থেকে তা পরিষ্কার বোঝা গিয়েছে। এই মঞ্চ থেকেই আরও একবার নতুন ওয়াকফ আইন নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Dec 3, 20251 min read


চেয়ারম্যানের পদত্যাগের পরেই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে
গত লোকসভা নির্বাচনে যে সমস্ত পুরসভা এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে, সেই সমস্ত পুরসভার চেয়ারম্যান পরিবর্তনের কথা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো দলের জেলা সভাপতির নির্দেশে পদত্যাগ করেছেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। পদত্যাগের পরেই দলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন পুরপ্রধান। তাঁর প্রশ্ন, অন্যান্য এলাকাতেও দলের ফল খারাপ হলেও শুধুমাত্র তাঁকে কেন পদত্যাগ করতে হল।
Nov 29, 20251 min read


লক্ষ্মীর পাশাপাশি নারায়ণদের জন্য চিন্তাভাবনার আশ্বাস সুকান্তর
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীদের পাশাপাশি নারায়ণদের জন্যও ব্যবস্থা করবে। বিহারের মতো বাংলার সংখ্যালঘু ভোটও বিজেপির দিকে যাবে। শনিবার দলীয় কার্যক্রমে মালদায় এসে এমনই মন্তব্য করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
Nov 15, 20251 min read


বিএলওর সঙ্গে সহকারী সভাপধিপতি, বিতর্ক চাঁচলে
এসআইআর শুরুতেই বিতর্কে শাসকদল। বুথ লেভেল এজেন্ট ন, বিএলও-র সঙ্গে ঘুরছেন খোদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ছে চাঁচলে। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি।
Nov 5, 20251 min read


মানিকচকের পর হবিবপুরেও বিএলও তালিকায় শাসকদলের জনপ্রতিনিধি
মানিকচকের পর এবার হবিবপুরে বিএলও তালিকায় তৃণমূলের দুই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম। অবিলম্বে তাঁদের অপসারণের দাবিতে কমিশনের দ্বারস্থ বিজেপি। কমিশনের বিষয় বলে দায় সেরেছে ঘাসফুল শিবির।
Nov 1, 20251 min read


শাসকদলের জনপ্রতিনিধি এলাকার বিএলও, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিডিওকে অভিযোগ
শাসকদলের বর্তমান জনপ্রতিনিধি আবার এলাকার বিএলও। এমনই অভিযোগে ওই বিএলও-কে অপসারণের দাবিতে স্থানীয় বিডিও অফিসে অভিযোগ জানিয়েছে সিপিআইএম। ঘটনাটি মানিকচক বিধানসভা কেন্দ্রের ১৫৬ নম্বর বুথের। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় বলা রয়েছে কোনও জনপ্রতিনিধিকে বিএলও হিসেবে নিয়োগ করা যাবে না, সেখানে এই ঘটনার ঘটনার অভিযোগ তুলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবিরগুলি।
Oct 30, 20252 min read


কৃষ্ণেন্দুর স্ত্রী গুণ্ডা, মন্তব্য সুকান্ত মজুমদারের, পালটা কটাক্ষ কৃষ্ণেন্দুর
ছেলেকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা। অভিযোগের তির উঠেছিল ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তৃণমূলি কাউন্সিলর কাকলি চৌধুরীকে গুণ্ডা বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। স্ত্রীকে অপমানের পালটায় সুকান্ত মজুমদারকে হাফ প্যান্ট মন্ত্রী বলেও কটাক্ষ করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
Oct 25, 20251 min read


সুকান্তকে পালটা চ্যালেঞ্জ সাবিনার, সরব জেলা সভাপতিও
গত সোমবার কলকাতায় দলীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কড়া ভাষায় মন্তব্য রেখেছিলেন। রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে উদ্দেশ্যে করে বলেছিলেন, “এসআইআর-এ যদি আপনার নাম ভারতীয়দের তালিকায় না থাকে তবে আপনাকেও বাংলাদেশে পাঠানো হবে৷ কেউ ঠেকাতে পারবে না৷”সুকান্তর এমন মন্তব্যের পালটা চ্যালেঞ্জ জানিয়েছেন সাবিনাও।
Oct 18, 20251 min read


এসআইআর ইশ্যুতে ভাঙন দুর্গতদের পাশে কংগ্রেস
এসআইআর ইস্যুতে মানুষের মনে ভয় ধরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিজেপি নেতৃত্বকে বিঁধলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার৷ রাজ্যে এসআইআর লাগু করার আগে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষজনের সমস্যা নিয়ে উদবেগ প্রকাশ করেন তিনি।
Oct 14, 20251 min read


মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলা নেতৃত্বদেরও কটাক্ষ সুকান্তর
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শাসকদলের মালদার একাধিক নেতাকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মেয়েদের রাস্তায় বেরোনোর প্রসঙ্গ নিয়ে টাইমে মেশিনে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাবরের আমলে পাঠানোর কথা বলেন বালুরঘাটের সাংসদ। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিকে মমি বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর তিরে বিদ্ধ হয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সিও।
Oct 13, 20252 min read


নেতৃত্বের হুঁশিয়ারির পরেই মুখে লাগাম জেলা তৃণমূলের সভাপতির
বারবার বিরোধীদের উদ্দেশ্যে বেলাগাম মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দলের সর্বভারতীয় সম্পাদক। মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতিপুরের এধরণের মন্তব্য ভোটারদের প্রভাবিত করছে বলে অনুমান করছেন ঘাসফুল শিবিরের রাজ্য নেতৃত্বও। নেতৃত্বদের নজরে নিজের ইমেজ বদল করতে মিজের মুখে লাগাম টানতে শুরু করেছেন আবদুর রহিম বক্সি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠরোধ করার হুঁশিয়ারিও প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
Sep 22, 20251 min read


সরকারি খামার বন্ধের দাবিতে বিজেপির বিক্ষোভ
মালদা শহরের গ্রীণপার্ক সংলগ্ন সরকারি মুরগি ফার্মকে অবিলম্বে বন্ধের দাবিতে আন্দোলনে নামল বিজেপি। ইতিমধ্যে ওই ফার্ম নিয়ে সরকারি আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক। শুক্রবার ওই ফার্ম বন্ধের দাবিতে গৌড় রোড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা।
Sep 19, 20251 min read


অনুগতদের বিএলও হিসেবে নিয়োগ করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
দলীয় অনুগতদের বিএলও হিসেবে নিয়োগ করে নির্বাচনে জেতার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে ইতিমধ্যে জেলা নির্বাচনি আধিকারিক সহ রাজ্য কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। পালটা এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে ঘাসফুল শিবির।
Sep 11, 20251 min read


নতুন ব্লক কমিটি ঘোষণা হতেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে
তৃণমূলের নতুন ব্লক কমিটি ঘোষণার পরেই যে শাসক শিবিরে ফের গোষ্ঠীকোন্দল মাথা চারা দিতে পারে সেই আশঙ্কা ছিলই। হরিশ্চন্দ্রপুরের ঘটনা যেন আশঙ্কাকেই বাস্তবায়িত করল। রাতের অন্ধকারে সেখানে জেলা পরিষদ সদস্য বুলবুল খান ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে মন্ত্রী তজমূল হোসেনের অনুগামীদের বিরুদ্ধে। এনিয়ে ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারি ও শাস্তির দাবিতে পথ অবরোধ করে চলতে থাকে বিক্ষোভও। বিষয়টি খোঁজ নিয়ে দেখার দাবি করেছেন মন্ত
Sep 10, 20251 min read


এলাকা দখলের লড়াইয়ে মধ্যরাতে রণক্ষেত্র চাঁচল
এলাকা দখলের লড়াইয়ে মধ্যরাতে রণক্ষেত্রের চেহারা নিল চাঁচল। দুই বিজেপি নেতার মধ্যে সংঘর্ষের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একজন পঞ্চায়েত সদস্য। অন্যজনের স্ত্রী পঞ্চায়েতের জনপ্রতিনিধি। সংঘর্ষে রক্তাক্ত হয়েছেন দুজনেই। তবে সোশ্যাল মিডিয়ায় ওই ছবিতে দেখা গিয়েছে এক যুব তৃণমূল নেতা বিজেপির এক নেতাকে পাথর হাতে মারতে উদ্যত। এখানেই প্রশ্ন উঠছে, বিজেপির দুই নেতার সংঘর্ষে তৃণমূল নেতা কি করছেন? যদিও ঘটনার পর থেকে ওই তৃণমূল নেতার দেখা পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু কর
Aug 29, 20251 min read


গোষ্ঠীদ্বন্দ্ব-দুর্নীতির অভিযোগ নিয়ে কড়া অভিষেক
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে শাসকদল। ইতিমধ্যে সমস্ত জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক সেরেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বুধবার কলকাতার ক্যামাক স্ট্রিটের দপ্তরে মালদা জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে তিনি সাফ বুঝিয়ে দিয়েছেন দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুর্নীতির অভিযোগ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি।
Aug 7, 20252 min read


ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল, মন্ত্রীর ফোনের পরও সভায় অনুপস্থিত!
তৃণমূলের শহিদ দিবস কর্মসূচি নিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতিদিনই জেলার কোথাও না কোথাও প্রস্তুতি সভার আয়োজন করা হচ্ছে। কিন্তু তারপরেও যেন গোষ্ঠীদ্বন্দ্বকে সরাতে পারছে না ঘাসফুল শিবির। সম্প্রতি আরও একবার শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী থেকেছে হরিশ্চন্দ্রপুর।
Jul 14, 20251 min read


বেআইনিভাবে পাট্টা বিলির অভিযোগে দপ্তর ঘেরাও জনপ্রতিনিধিদের
সাধারণ মানুষের পর এবার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে জমি বেহাত করার অভিযোগ তুলেছেন শাসকদলের জনপ্রতিনিধিরা। এমনকি রাত অনেক হলেও বিক্ষোভ চলতে থাকায় ঘটনাস্থলে ছুটে যেতে হয় বিডিওকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর চত্বরে।
Apr 29, 20252 min read


মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রীকেই দোষারোপ ইশার
ইমাম-মোয়াজ্জিনের সভা থেকে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে দক্ষিণ মালদার সাংসদকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পালটা মুখ্যমন্ত্রীর কাঁধেই গোটা ঘটনার দায়িত্ব চাপিয়েছেন ইশা খান চৌধুরী। এই ঘটনার পেছনে রাজনৈতিক খেলা রয়েছে বলেও দাবি করেছেন তিনি। মোথাবাড়িতে বেলাগাম মন্তব্য করায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন কোতওয়ালি পরিবারের এই জন প্রতিনিধি।
Apr 17, 20252 min read


পৃথক কর্মসূচি নিয়ে মালদায় শুভেন্দু-দিলীপ
একই দিনে মালদায় গেরুয়া শিবিরের দুই রাজ্য নেতা। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে দিলীপ ঘোষ। দু’জনের গলাতেই শোনা গিয়েছে হিন্দুত্বের সুর। আর এনিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনে হিন্দুত্বের তাস খেলেই ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির? তবে রাজ্যস্তরের দুই নেতা জেলায় একসঙ্গে থাকলেও দু’জনকে একসঙ্গে দেখা না যাওয়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
Apr 11, 20252 min read


একাধিক অভিযোগে পুরসভায় অবস্থায় বিক্ষোভ বিজেপির
ইংরেজবাজার পুরসভার বর্তমান বোর্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগে অবস্থান বিক্ষোভ সামিল হলেন বিজেপির নেতাকর্মীরা। কয়েক ঘণ্টার অবস্থানের পর একটি...
Apr 9, 20252 min read


আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গৃহযুদ্ধের হাওয়া চাঁচলে
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের একজোট হওয়ার বার্তা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড অভিষেক...
Mar 20, 20252 min read


ভুয়ো ভোটার নিয়ে মালদা জেলাতেও তরজা
ভুয়ো ভোটার নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন শাসক-বিরোধীরা। একই ইশ্যুতে মালদা জেলাতেও শুরু হয়েছে...
Mar 12, 20252 min read


দলীয় কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মন্ত্রীর, পালটা আক্রমণে বিজেপি
জেলা তৃণমূলের সাধারণ সভাতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শাসকদলে থেকেই পুলিশের বিরুদ্ধে সুর চড়ানোর...
Mar 1, 20251 min read


টুর্নামেন্টে যোগ দিয়ে বিতর্কে রাজ্য পুলিশের লিগ্যাল অ্যাডভাইজার
আইপিএস পদ থেকে অবসর নিয়ে শাসকদলের প্রার্থী হয়ে উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জিততে পারেননি। বর্তমান বিজেপি...
Feb 11, 20251 min read


বাবলার অসম্পূর্ণ কাজ করবে চৈতালি: মমতা
আরজি করের ঘটনায় বিচারকের রায়ে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মালদায় পা রেখেই তিনি জানিয়ে দিলেন সে’কথা৷ তিনি জানান, রাজ্যের উপর...
Jan 20, 20252 min read


ষড়যন্ত্রকারী তকমার পরই দল থেকে বহিষ্কৃত নন্দু
জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার খুনের মূল ষড়যন্ত্রকারীর অভিযোগে ধৃত শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল তৃণমূল।
Jan 9, 20251 min read


সমবায় সমিতির নির্বাচনে সিপিআইএম-তৃণমূল সেটিং তত্ত্ব!
রাজ্য রাজনীতিতে যখন তৃণমূল-বিজেপি সেটিং তত্ত্ব নিয়ে এত নিউজ প্রিন্ট খরচ হচ্ছে, সেই সময় পুরাতন মালদায় সমবায় নির্বাচনে সিপিআইএম-তৃণমূল...
Dec 19, 20241 min read


বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্কে জেলা তৃণমূল সভাপতি
সিপিআইএম ও কংগ্রেস নেতাকর্মীদের হাত কেটে নেওয়ার নিদান দিয়ে ফের বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি। মালতিপুরের বিধায়কের এই মন্তব্যে নতুন...
Dec 18, 20241 min read


পুলিশ সুপারের অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার, সভাধিপতিকে গো-ব্যাক শ্লোগান
বামফ্রন্টের ছাত্র, যুব ও মহিলা মোর্চার পুলিশ সুপারের অফিস অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। ব্যারিকেড ভেঙেও পুলিশ সুপারের দপ্তরে পৌঁছতে না...
Dec 4, 20241 min read


দলীয় বৈঠকে মহিলা সদস্যকে মারধর! অভিযুক্ত পঞ্চায়েত প্রধান
দলীয় বৈঠক চলাকালীন এক মহিলা পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীর বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায়...
Nov 20, 20242 min read


শাসকদলের বিজয়া সম্মিলনিতে উর্দিধারী, বিতর্ক মানিকচকে
মঞ্চে শাসকদলের জেলা সভাপতি, বিধায়ক, যুব তৃণমূলের সভাপতি, আইএনটিটিইউসির সভাপতি, জেলা পরিষদের সভাপতি। আর সেই মঞ্চেই খাকি উর্দি পরে বসে...
Oct 28, 20241 min read





