মন্ত্রীকে তোলাবাজ বলে কটাক্ষ হুমায়ুনের
- আমাদের মালদা ডিজিট্যাল

- 25 minutes ago
- 1 min read
মন্ত্রী তজমূল হোসেনকে তোলাবাজ বলে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। যদিও প্রাক্তন তৃণমূলি সতীর্থের কথায় গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী। তাঁর দাবি, সারা রাজ্যে উন্নয়নের জোয়ারে মানুষ মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে চেনে না। হুমায়ুন কবিরের যতই যা বলুক মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।
গত রবিবার হরিশ্চন্দ্রপুরে দলীয় কার্যালয়ের উদবোধনে আসেন হুমায়ুন কবির। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন জানান, তজমূল হোসেন গাড়ি চেপে এদিক ওদিক ঘুরে বেড়ান। আর তাঁর আত্মীয় স্বজনরা তোলাবাজি করেন। সেই তোলাবাজির কিছু ভাগ ওপরে পাঠাতে হয়। খোদ নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭৫ শতাংশ ও ২৫ শতাংশের কথা খোলাখুলি ঘোষণা করেছিলেন। তজমূল সাহেবও এই সিস্টেমের বাইরে যেতে পারেন না। আসন্ন বিধানসভা নির্বাচনে মালদা জেলার সমস্ত আসনে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী লড়াই করবে। মানুষ সেখানেই নিজেদের মতামত জানিয়ে দেবে। হরিশ্চন্দ্রপুরে এই প্রথম এসেছি। এত রাতেও মানুষের উৎসাহ দেখা যাচ্ছে। আমাদের প্রতি ভরসা না থাকলে, কেউ এখানে আসত না।

তৃণমূলের খেলা হবে প্রচার প্রসঙ্গে হুমায়ুনের দাবি, দেবাংশু দু’বার খেলে ২০২৪ লোকসভা নির্বাচনে নিজেই বোল্ড আউট হয়েছে। এবার যে খেলতে আসবে হুমায়ুন কবিরের খেলাতে চিটপাট হয়ে পড়বে।
হুমায়ুনের মন্তব্যের প্রসঙ্গে তজমূল হোসেনের প্রতিক্রিয়া, হুমায়ুন কবির হরিশ্চন্দ্রপুরে এসেছিলেন সেই খবর পেয়েছি। উনি কি মন্তব্য করেছেন আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারব। সারা রাজ্যে উন্নয়নের জোয়ারে মানুষ মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে বোঝে না। হুমায়ুন কবিরের এখানে কিছুই নেই, তাই ভোট কাটা দূরের কথা ভোট পাওয়ারও প্রশ্ন আসে না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments