বিজ্ঞাপন
সরকার পরিবর্তনের পর প্রথম প্রশাসনিক বৈঠক
রাজ্যে সরকার পরিবর্তনের পর জেলার উন্নয়ন নিয়ে প্রথম পর্যালোচনা বৈঠক হল বৃহস্পতিবার। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক দেবাহূতি ইন্দ্র, অনিন্দ্য সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
মোফাক্কেরুল ইসলামের জেল হেপাজত
মোথাবাড়ির ঘটনায় তোলপাড় পড়েছে রাজ্য জুড়ে। শুধু মোথাবাড়ি নয়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছিল কালিয়াচকের সুজাপুরেও। সেই ঘটনার মূল প্ররোচক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। ইতিমধ্যে কালিয়াচক ২ ব্লকে কর্মরত বিচারকদের হেনস্তার অভিযোগের তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনআইএ-র হাতে। আজ মোফাক্কেরুল ইসলাম ও আক্রামূল বাগানিকে মালদা জেলা আদালতে তোলা হলেও এনআইএ-র তরফে ধৃতদের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানায়নি এনআইএ। ধৃতদের জেল হেপাজতের নির্দেশ...
মহিলা র রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
মহিলার রক্তাক্ত উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ বা কারা মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ওই মহিলাকে খুন করেছে।
দলীয় প্রার্থীর সমর্থনে এসে মোদি-মমতাকে আক্রমণ রাহুলের
মঙ্গলবার দুপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে চাঁচলের কলমবাগান মাঠে জনসভা করেন রাহুল গান্ধী। জাতীয় স্তরের নানা ইশ্যু নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের নানা ইশ্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন রাহুল।
বিজ্ঞাপন
মন্ত্রীকে তোলাবাজ বলে কটাক্ষ হুমায়ুনের
মন্ত্ রী তজমূল হোসেনকে তোলাবাজ বলে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। যদিও প্রাক্তন তৃণমূলি সতীর্থের কথায় গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী। তাঁর দাবি, সারা রাজ্যে উন্নয়নের জোয়ারে মানুষ মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে চেনে না। হুমায়ুন কবিরের যতই যা বলুক মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।
নিজের বদলে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন খোদ প্রার্থীর
নিজের বদলে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া আবেদন জানাচ্ছেন খোদ প্রার্থী। মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের এই ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে। এমনকি দলীয় নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে পদত্যাগ পত্রও চিঠি মারফত পাঠিয়ে দিয়েছেন তিনি।
অবশেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন সোনালি ও তাঁর ছেলে
বীরভূমের পাইকরের বাসিন্দা অ ন্তঃসত্ত্বা সোনালি খাতুন, সুইটি বিবি সহ তাঁদের পরিবারের আরও কয়েকজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। অবশেষে নিজের বাড়ি ফিরলেন সোনালি খাতুন৷ আট বছরের ছেলেকে নিয়ে শুক্রবার সন্ধেয় মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দেশে ফেরার পর শনিবার দুপুরে বীরভূমের পাইকর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি৷
সাড়ে চার কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক
ব্রাউন সুগার সহ এক কারবারীকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতকে দশ দিনের পুলিশি হেপাজতের আবেদনে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।






























