top of page

সরকার পরিবর্তনের পর প্রথম প্রশাসনিক বৈঠক

রাজ্যে সরকার পরিবর্তনের পর জেলার উন্নয়ন নিয়ে প্রথম পর্যালোচনা বৈঠক হল বৃহস্পতিবার। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক দেবাহূতি ইন্দ্র, অনিন্দ্য সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।


উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি, মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মু, গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার সহ অন্যান্যরা।



এদিনের বৈঠকে সকলকে নিয়ে জেলাশাসক জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলার উন্নয়নমূলক কাজে কোথাও কোন ঘাটতি বা বেনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও উঠে আসে প্রশাসনিক বৈঠকে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page