ফের দুঃসাহসিক চুরি ইংরেজবাজারে
- আমাদের মালদা ডিজিট্যাল

- 8 minutes ago
- 1 min read
ফের চুরির অভিযোগ ইংরেজবাজারে। ইংরেজবাজার পুরসভার পর এবার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীঘাট এলাকায় চুরির অভিযোগ। একের পর এক চুরির অভিযোগে ইংরেজবাজারে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।
নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীঘাট এলাকায় বসবাস করেন পেশায় ব্যবসায়ী নইমুল ইসলাম। অভিযোগ, অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যান পরিবারের লোকজন। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সমস্ত দরজার ছিটকিনি খোলা। বাড়ির শোকেস, আলমারি ভাঙা।

নইমুল ইসলাম জানান, সকালে উঠে দেখছি দরজার ছিটকিনিগুলো ভাঙা। ডাইনিংয়ে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলমারি, শোকেসের দরজাগুলো খোলা। দুষ্কৃতীরা সোনায় গয়না, নগদ টাকা সব নিয়ে পালিয়েছে। বাড়ি থেকে নগদ দেড় লক্ষ টাকা সহ ৯ ভরি সোনা খোয়া গিয়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছি। আমরা রীতিমতো আতঙ্কে রয়েছি। ঘটনার সময় আমাদের ঘুম ভেঙে গেলে হয়তো আমাদের প্রাণে মেরে ফেলা হত। দুষ্কৃতীরা সিসি ক্যামেরার মেশিনও নিয়ে পালিয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন









Comments