মালদা শহরে ফের চুরির অভিযোগ
- আমাদের মালদা ডিজিট্যাল

- 16 minutes ago
- 1 min read
জানালার শিক বাঁকিয়ে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি খোদ মালদা শহরে। ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছেন পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শরৎপল্লি এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই এলাকার বাসিন্দা কৃষ্ণা মিশ্রের অভিযোগ, গতকাল অনেক রাতে ঘুমোতে যান তিনি। সোমবার ভোরে ঘুম ভাঙতেই ঘরে আলো দেখতে পান তিনি। প্রথমে তিনি মনে করেছিলেন, জানালা লাগাতে ভুলে যাওয়ায় ঘরে আলো ঢুকছে। খানিক সময় পর বিছানা ছাড়তেই দেখেন ঘরের জানালার শিক বাঁকানো, ঘরের আলমারি খোলা।

কৃষ্ণা মিশ্র জানান, ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘুম ভাঙে। পরে উঠে দেখি, জানালার চৌকাঠ সরিয়ে, শিক বাঁকিয়ে কেউ বা কারা ঘরে ঢুকেছে। ঘরের মেঝেতে একটি সাড়াশিও পড়েছিল। আমার ঘর থেকে প্রায় ৪০ গ্রাম সোনা চুরি হয়েছে। ঘরে নগদ টাকাও রাখা ছিল। সেসবও চুরি হয়েছে। প্রায় ৭-৮ লক্ষ টাকার জিনিয় খোয়া গিয়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছি। পুলিশ বাড়িতে এসে তদন্ত শুরু করেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments