top of page

আঠারো ঘণ্টা পর নদী থেকে উদ্ধার পড়ুয়ার দেহ

অবশেষে নদী থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়ার পডুয়ার নিথর দেহ। ময়নাতদন্তের পর এদিন ওই পড়ুয়ার দেহ বাড়িতে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মৃত পড়ুয়ার নাম অরূপ দাস (১৫)। বাড়ি ইংরেজবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বুড়াবুড়িতলা এলাকায়। অরূপ মালদা টাউন হাইস্কুলে দশম শ্রেণিতে পাঠরত ছিল। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিল অরূপ। সাদুল্লাপুরে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে হঠাৎ তলিয়ে যায় অরূপ। বিষয়টি জানতে পেরেই নদীতে অরূপের খোঁজ শুরু করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্পিডবোট নিয়ে তল্লাশি অভিযান শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরও। সন্ধে নেমে আসায় গতকাল আর তল্লাশি অভিযান চালানো যায়নি।



এদিন সকাল থেকে ফের তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে সকাল ১০টা নাগাদ নদী থেকে অরূপের নিথর দেহ উদ্ধার হয়। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

 

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page