top of page

নির্বাচনের পর আইনজীবীর কাজের অভ্যেস শুরু করেছেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ

নির্বাচনের পর আইনজীবীর কাজ করতে হবে, সেই অভ্যেস শুরু করেছেন মুখ্যমন্ত্রী। মালদায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে কটাক্ষ দিলীপ ঘোষের।


সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীকে আইনজীবীর কাজ করতে হবে। উনি তারই অভ্যেস শুরু করেছেন। বিহারে এসআইআর প্রক্রিয়া হয়েছে। সেই সময়ও বিরোধীরা অনেক বড়ো বড়ো কথা বলেছিল। চূড়ান্ত তালিকা বেরোনোর পর কেউ অভিযোগ করেনি। ওনারা যে চ্যাঁচামেচি করছেন, তা শুধুমাত্র এসআইআর-কে আটকানোর জন্য। এখানে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে উইকেট পড়ে গেলে দেশে বিরোধী বলে কেউ থাকবে না।



দিল্লিতে পশ্চিমবঙ্গের পুলিশ যাওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের পুলিশের সামনে খুন-ধর্ষণ হচ্ছে। কালিয়াচক থানায় যখন আগুন ধরানো হয়েছিল, পুলিশ লুঙ্গি ছেড়ে ছুটেছিল। যে পুলিশ তৃণমূলের গুণ্ডাদের দেখলে টেবিলের তলায় লুকোয়, ফাইল মাথায় গিয়ে আলমারির পেছনে লুকোয় সেই পুলিশ দিল্লিতে কি করবে? পুলিশ আসলে কি জিনিস তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা নেই। তাই দিল্লির পুলিশ দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গিয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page