top of page
রাজনীতি
মন্ত্রীকে তোলাবাজ বলে কটাক্ষ হুমায়ুনের
মন্ত্রী তজমূল হোসেনকে তোলাবাজ বলে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। যদিও প্রাক্তন তৃণমূলি সতীর্থের কথায় গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী। তাঁর দাবি, সারা রাজ্যে উন্নয়নের জোয়ারে মানুষ মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে চেনে না। হুমায়ুন কবিরের যতই যা বলুক মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।
16 Feb 2026
37
কংগ্রেসের ডেপুটেশনে উত্তেজনা, যানজট
কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে কংগ্রেস কর্মীদের খানিক সময়ের অবরোধের জেরে শহরে ব্যাপক যানজট তৈরি হয়। প্রশাসনিক ভবন চত্বরে থাকা মুখ্যমন্ত্রীর ছবি সহ পোস্টার ছিঁড়ে ফেলার ও অভিযোগ উঠেছে।
29 Jan 2026
1
মেলেনি মাঠ, রাস্তা অবরোধ করেই সভা সিপিআইএমের
হাইকোর্টের দ্বারস্থ হয়েও সভা করার জন্য মাঠ ব্যবহারের অনুমতি মেলেনি। অবশেষে শনিবার মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের ওপরেই জনসভা করল সিপিআইএম। বামফ্রন্টের কর্মী সমর্থকদের ভিড়ে ঘণ্টা খানেকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। তবে এদিন এই সভায় পুলিশি হস্তক্ষেপ নজরে আসেনি।
24 Jan 2026
8
পরিযায়ী শ্রমিকদের মঞ্চে নিয়ে মালদায় অভিষেক
পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে হেনস্তা হওয়ার অভিযোগকে সামনে রেখেই ভোট ময়দানে নেমেছে তৃণমূল। বৃহস্পতিবার পুরাতন মালদার জলঙ্গা মাঠে সেই ইশ্যুকেই সামনে রেখে প্রচারে নামলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সাম ্প্রতিক সময়ে ভিনরাজ্যে হেনস্তার শিকার হওয়া শ্রমিকদের মঞ্চে ডেকে তাঁদের কথাও শোনেন তিনি। পরে ওই শ্রমিকদের সঙ্গে দুপুরের খাবারও খান অভিষেক।
8 Jan 2026
8
চাঁচলের সভামঞ্চ থেকে হুঙ্কার শুভেন্দুর
মালতিপুরে কে জিতবে জানা নেই, তবে রহিমকে জিততে দেব না। চাঁচলের কলমবাগানে সভা করতে এসে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তিনি প্রাক্তন আইপিএস অফিসার বর্তমানে শাসকদলের নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন। পালটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সরব হয়েছেন শাসকদলের নেতারা।
2 Jan 2026
15
ফিরহাদ হাকিমকে ওয়াকফ সম্পত্তি চোর বলে কটাক্ষ নওসাদের
পশ্চিমবঙ্গে সবথেকে বড়ো ওয়াকফ সম্পত্তি চোর হল ফিরহাদ হাকিম। ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জি যে অফিসে বসেন সেটা ওয়াকফ সম্পত্তির ওপর তৈরি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মোদির আইন মেনে নিয়েছে ন। মালদায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কর্মীসভার মঞ্চ থেকে মন্তব্য ভাঙরের আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকির।
24 Dec 2025
18













