বিধায়ককে পেছনে ফেলে ইংরেজবাজারের প্রার্থী অম্লান
- আমাদের মালদা ডিজিট্যাল

- 6 minutes ago
- 1 min read
অবশেষে জল্পনার অবসান। মালদা জেলার সবচেয়ে চর্চিত বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ককে পিছিয়ে দিয়ে প্রার্থী হলেন ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি। বুধবার রাতে প্রার্থী তালিকা ঘোষণা হতেই অম্লান ভাদুড়ির বাড়ির সামনে ভিড় জমান বিজেপির কর্মী সমর্থকরা।
নির্বাচন ঘোষণার পর বিজেপির দুদফার প্রার্থী তালিকা প্রকাশিত হলেও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি। স্বভাবতই মালদা শহর জুড়ে একটাই গুঞ্জন চলছিল ইংরেজবাজারের প্রার্থী কে হবেন? বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী নাকি অম্লান ভাদুড়ি? বিজেপি সূত্রের খবর, দলের বেশিরভাগ অংশই অম্লান ভাদুড়ির দিকেই ঝুঁকেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর কথায়, বর্তমান বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর দেখা না পাওয়ার অভিযোগ উঠে আসছিল বারবার। এমনকি সেই সুযোগকে কাজে লাগিয়ে বিরোধীরা বিজেপি বিধায়কের সন্ধান চাই পোস্টারে সারা শহর মুড়ে দিয়েছিল। স্বভাবতই আসন্ন নির্বাচনে তার একটা প্রভাবের আশঙ্কা ছিল।

এদিকে, প্রার্থী হওয়ার পর বৃহস্পতিবার খানিকটা হালকা মেজাজে দেখা গিয়েছে অম্লান ভাদুড়িকে। দুপুরে সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে এক দফার বৈঠক করেন তিনি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামীকাল রাম নবমীর পুজো দিয়ে প্রচার শুরু করব। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে দলীয় কর্মীদের থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments