বিধানসভা নির্বাচনের আগে উদ্ধার, আগ্নেয়াস্ত্র - ব্রাউন সুগার
- আমাদের মালদা ডিজিট্যাল
- 3 minutes ago
- 1 min read
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ সহ বিহারের পাঁচ কারীবারীকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ। অন্যদিকে, দুটি পৃথক ঘটনায় প্রায় দেড়ি কেজি ব্রাউন সুগার সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ।
এনিয়ে বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার অনুপম সিং জানান, গত মঙ্গলবার চাঁচল থানার অন্তর্গত নলকুটিয়া এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় আমাদের কাছে খবর আসে, বিহার থেকে কিছু আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা চালাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে পাঁচজনের হেফাজত থেকে দুটি পাইপ গান, একটি সাত মিলিমিটারের পিস্তল ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। ধৃতরা সকলে বিহারের বাসিন্দা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি নির্বাচনে ব্যবহারের জন্য নিয়ে আসা হচ্ছিল কিনা তা আমরা খতিয়ে দেখছি। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গতকাল রাতে ৫০২ গ্রাম ব্রাউন সুগার সহ রহমান শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ১ কেজি ১৮১ গ্রাম ব্রাউন সুগার সহ সমির নাদাব ও মহম্মগ ইব্রাহিম নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি ঘটনাতেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল তা জানতে ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন






