top of page

বিপর্যয়ে ক্ষতির মুখে পড়ে আত্মহত্যা কৃষকের, ছুটে গেলেন প্রার্থীরা

ঋণ নিয়ে ৫ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্ত আলু নষ্ট হয়ে গিয়েছে। ঋণের বোঝা কীভাব শোধ করবেন তা বুঝতে না পেরে মানসিক অবসাদ থেকে বিষ খেয়ে আত্মহত্যা কৃষকের। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার তেলিপুকুর এলাকায়। খবর খবর পেয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান মালদা বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী।


মৃত কৃষকের নাম বিপতি রাজবংশী। বাড়ি ওই এলাকাতেই। পরিবারের দাবি, ঋণ নিয়ে ৫ বিঘা জমিতে চুক্তির ভিত্তিতে আলু চাষ করেছিলেন বিপতি। দু’দিন আগে প্রাকৃতিক দুর্যোগে জমিতে জল জমে যায়। বিপতির প্রায় চার বিঘা জমির আলু নষ্ট হয়ে যায়। এরপরেই ঋণ শোধ করার চিন্তা থেকে সোমবার রাতে বিষপান করে আত্মহত্যা করেন তিনি।

ভাই বিষ্ণু রাজবংশী জানান, ৫ বিঘা জমি ঠিকাতে নিয়ে ধার করে আলু চাষ করেছিলেন বিপতি। ঝড়-বৃষ্টিতে জমিতে জল জমে আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। তার ওপর বাজারে আলুর দাম পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে পোকা মারার বিষ খেয়ে আত্মহত্যা করেন বিপতি।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঘটনার খবর পেয়ে বিপতির পরিবারকে সমবেদনা জানাতে যান বিজেপি ও তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান, দুদিন আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর জমিতে জল জমে যায়। তাতে বিপতির প্রায় ৪ বিঘা জমির আলু নষ্ট হয়ে গিয়েছে। বাধ্য হয়ে উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তৃণমূল সরকার চাষিদের পাশে থাকছে না। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু থাকলে চাষিদের আত্মহত্যা করতে হত না।


তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ জানান, তেলিপুকুর এলাকায় একজন আলু চাষি আত্মহত্যা করেছেন। অনেক আলু চাষি ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page