নারী নিরাপত্তায় উত্তরপ্রদেশ মডেলকে সামনে রেখে প্রচার শুভেন্দুর
- আমাদের মালদা ডিজিট্যাল

- Apr 13
- 1 min read
বিজেপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে উত্তরবঙ্গে এইমস, আইআইএম, আইআইটি ও ক্যানসার হাসপাতাল তৈরির আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নারী সুরক্ষা নিয়ে উত্তরপ্রদেশ মডেলকে সামনে এনেছেন নন্দীগ্রামের বিধায়ক।
সোমবার বিকেলে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অম্লান ভাদুড়ির সমর্থনে মালদা শহরের পল্লিশ্রী ময়দানে বিজয় সংকল্প সভা করেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, ২০১৬ সালে বিজেপি ৩টি আসন পেয়েছিল। ২০২১ সালের নির্বাচনে ৭৭টি আসন। এবারে ১৭৭টি আসনের এর নিচে নামার কোনও জায়গা নেই। এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে চলেছে। ক্ষমতায় আসার এক বছরের মধ্যে বিজেপি উত্তরবঙ্গে এইমস, আইআইএম, আইআইটি ও ক্যানসার হাসপাতাল তৈরি করবে। বেকারদের জন্য চাকরির ব্যবস্থাও করা হবে। পাঁচ বছরের মধ্যে এক কোটি চাকরি দেবে বিজেপি। চাকরি প্রার্থীদের পরীক্ষার জন্য কোনও টাকা দিতে হবে না। চাকরিতে নিয়োগের জন্য কোনও ঘুস দিতে হবে না। আমরা বাংলা থেকে ধর্ষণ নামক শব্দটা তুলে দেব। যদি কেউ এধরণের পাপ করেন, যোগীজীর মতো সকালে নেব, বিকেলে খরচ করে দেব।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments