top of page

নিজের বদলে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন খোদ প্রার্থীর

নিজের বদলে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া আবেদন জানাচ্ছেন খোদ প্রার্থী। মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের এই ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে। এমনকি দলীয় নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে পদত্যাগ পত্রও চিঠি মারফত পাঠিয়ে দিয়েছেন তিনি।


আসন্ন বিধানসভা নির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির তরফে মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মহম্মদ তোহিদুর রহমান। শুক্রবার মালদা প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, আমি আসন্ন বিধানসভা নির্বাচনের মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী। সাম্প্রতিক সময়ে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আমার পরিষ্কার ধারণা, সংখ্যালঘুদের বোকা বানানোর একটা বড়ো চক্রান্ত চলছিল। সেই কারণে আমি দল থেকে পদত্যাগ করছি। মানিকচকবাসীর কাছে আমার আবেদন, আমি বাদে আপনারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।



পালটা তোহিদুরের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন খোদ আম জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি। তাঁর দাবি, হুমায়ুন কবীরের বিরুদ্ধে কোনও অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। এই পরিস্থিতিতে যদি কেউ দল ছেড়ে যায় দলের প্রতি ওই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। পালটা ওনার বিরুদ্ধেও অভিযোগ উঠতে পারে, উনি কারও থেকে কিছু নিয়ে কাউকে সুবিধে পাইয়ে দিতে চাইছেন।


এদিকে, শাসকদলের তরফে দাবি করা হয়েছে, মানুষের বোধদয় হচ্ছে, তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

 

 

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page