দলীয় প্রার্থীর সমর্থনে এসে মোদি-মমতাকে আক্রমণ রাহুলের
- আমাদের মালদা ডিজিট্যাল

- 5 days ago
- 1 min read
মঙ্গলবার দুপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে চাঁচলের কলমবাগান মাঠে জনসভা করেন রাহুল গান্ধী। জাতীয় স্তরের নানা ইশ্যু নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের নানা ইশ্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন রাহুল।
সভামঞ্চ থেকে রাহুল বলেন, দেশে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বিচারধারার প্রধান লড়াই চলছে। নরেন্দ্র মোদি আমার চোখে চোখ রাখতে পারেন না। নরেন্দ্র মোদি দেশকে বিক্রি করে দিয়েছেন। ধীরে ধীরে ওনার সমস্ত সত্যতা সামনে আসবে। আম্বেদকর নিজের জীবন সংবিধানের জন্য দিয়েছে। বিজেপি সেই সংবিধান ভেঙে ফেলতে ময়দানে নেমেছে। এসআইআরে যাদের নাম ভুলবশত কাটা গিয়েছে আমরা ক্ষমতায় আসার পর তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেব। আপনাদের আরও বড়ো সমস্যা। একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল। তৃণমূল পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যা বাড়াচ্ছে। এখানে সমস্ত কারখানা বন্ধ, ব্যবসা বন্ধ। এখানে শুধু সিন্ডিকেট রাজ চলছে। গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ৫ লক্ষ যুবক যুবতিকে রোজগারের ব্যবস্থা করে দেবেন। কেউ পেয়েছেন? বাংলায় ৮৪ লক্ষ বেকার রোজগার খুঁজছেন। সারদা চিটফাণ্ডে ১৭ লক্ষ মানুষকে লুঠ করা হয়েছে। রোজভ্যালি চিটফাণ্ডে ৩১ লক্ষ মানুষকে লুট করা হয়েছে। বিজেপি জাতীয় স্তরে হিংসা ছড়াচ্ছে রাজ্যে তৃণমূল সেই কাজ করছে। তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই করতে পারবে না। বিজেপিকে যদি কেউ হারাতে পারে তবে সেটা কংগ্রেস।

রাহুল আরও বলেন, আমরা ক্ষমতায় এলে প্রতি পরিবারের জন্য ১০ লক্ষ টাকার মেডিকেল ইন্সুরেন্স করে দেব। জেলা হাসপাতালে ক্যানসার ও ডায়ালিসিসের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। কৃষকদের বার্ষিক ১৫ হাজার টাকা এবং ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। যত সরকারি পোস্ট খালি রয়েছে আমরা তাতে স্বচ্ছ নিয়োগ করব। মহিলাদের প্রতি মাসে ২ হাজার টাকা দেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments