top of page

মালদায় ছক্কা, সরকার গঠনে উল্লাস বিজেপি সমর্থকদের

সারা রাজ্যে গেরুয়া ঝড় বয়েছে। শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠতা নয়, এক ধাক্কায় ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে বিজেপি। মালদা জেলাতেও গেরুয়া শিবিরের খানিক আধিপত্য বেড়েছে। গত বিধানসভা নির্বাচনে মালদা জেলায় ৮টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। বিজেপির ঝুলিতে গিয়েছিল ৪টি আসন। এবারে মালদা জেলায় ৬টি করে আসন পেয়েছে বিজেপি ও তৃণমূল। রাজ্যের ক্ষমতায় আসায় রাতভর আনন্দে মেতেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।


এক নজরে জেলার ১২টি বিধানসভা আসনের ফলাফল -


বৈষ্ণবনগরে বিজেপির প্রার্থী রাজু কর্মকার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী বিধায়ক চন্দনা সরকারকে ৪৬ হাজার ৮৮১ ভোটে পরাজিত করেছেন। চাঁচলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী রতন দাসকে ৬৩ হাজার ৮৭৪ ভোটে পরাজিত করেন। গাজোল বিধানসভা কেন্দ্র থেকে ফের একবার জয় পেয়েছেন চিন্ময় দেব বর্মন। নিকটতম তৃণমূল প্রতিদ্বন্দ্বী থেকে ৩৮ হাজার ১৯২টি ভোট বেশি পেয়েছেন চিন্ময়। হবিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অমল কিস্কুকে ৭৮ হাজার ১৮৮ ভোটে পেছনে ফেলে জয়লাভ করেছেন জয়েল মুর্মু।



হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রতন দাসের থেকে ৪৮ হাজার ২৭১ ভোট বেশি পেয়েছেন তিনি। মালতিপুর বিধানসভা কেন্দ্রে মৌসম নূরকে ৫৯ হাজার ৭৪৭ ভোটে হারিয়ে ফের বিধায়ক হয়েছেন তৃণমূল প্রার্থী আবদুর রহিম বক্সি। মালদা বিধানসভা কেন্দ্রে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষকে ৫০ হাজার ১২৮ ভোটে হারিয়ে আরও একবার বিধায়ক রয়েছেন গোপালচন্দ্র সাহা। মানিকচক বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডলকে ১৩ হাজার ৯৩৮ ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল।


মালদা জেলায় সবচেয়ে বেশি ব্যবধানে জয় পেয়েছেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী আশিষ কুণ্ডুকে ৯৩ হাজার ৭৮৪ ভোটে হারিয়েছেন তিনি। রতুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়াকে ৩২ হাজার ৫৬২ ভোটে জয়ী হয়েছেন সমর মুখোপাধ্যায়। সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আবদুল হান্নানকে ৬০ হাজার ২৮৭ ভোটে হারিয়েছেন সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিবারণ ঘোষকে ১০ হাজার ৪৯৬ ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী নজরুল ইসলাম।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page