দলীয় প্রার্থীদের সমর্থনে মালদায় একাধিক জনসভা মমতার
- আমাদের মালদা ডিজিট্যাল

- 5 minutes ago
- 1 min read
মালদা জেলায় তিনটি বিধানসভা এলাকায় জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ইংরেজবাজারের প্রার্থীর সমর্থনে মালদা শহরে রোড-শো করেন তৃণমূল সুপ্রিমো।
শনিবার প্রথমে মানিকচকের এনায়েতপুর সভা করেন মমতা। সেখানে ভাঙন রোধে রাজ্য সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মঞ্চ থেকেই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষদের হাত তুলতে বলেন তৃণমূল সুপ্রিমো। বহু মানুষকে হাত তুলতে দেখে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল তিনি। তিনি আরও বলেন, মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে।
পরে মালতিপুর বিধানসভা কেন্দ্রের সামসি এলাকায় সভা করেন মমতা। সেখানে এবার কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল থেকে কংগ্রেসে ফেরা মৌসম নূর। নাম না করেই মৌসমকে কটাক্ষ করেন মমতা। বলেন, যুদ্ধের সময় যারা দল ছেড়ে যায়, তাদের ক্ষমা করবেন না।

এরপর গাজোলে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব শেষে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে মালদা শহরে রোড-শো করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments