top of page
রাজনীতি
মালদায় ছক্কা, সরকার গঠনে উল্লাস বিজেপি সমর্থকদের
সারা রাজ্যে গেরুয়া ঝড় বয়েছে। শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠতা নয়, এক ধাক্কায় ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে বিজেপি। মালদা জেলাতেও গেরুয়া শিবিরের খানিক আধিপ ত্য বেড়েছে। গত বিধানসভা নির্বাচনে মালদা জেলায় ৮টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। বিজেপির ঝুলিতে গিয়েছিল ৪টি আসন। এবারে মালদা জেলায় ৬টি করে আসন পেয়েছে বিজেপি ও তৃণমূল। রাজ্যের ক্ষমতায় আসায় রাতভর আনন্দে মেতেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
5 May 2026
11
বিধায়ককে পেছনে ফেলে ইংরেজবাজারের প্রার্থী অম্লান
অবশেষে জল্পনার অবসান। মালদা জেলার সবচেয়ে চর্চিত বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ককে পিছিয়ে দিয়ে প্রার্থী হলেন ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি। বুধবার রাতে প্রার্থী তালিকা ঘোষণা হতেই অম্লান ভাদুড়ির বাড়ির সামনে ভিড় জমান বিজেপির কর্মী সমর্থকরা।
26 Mar 2026
18
মন্ত্রীকে তোলাবাজ বলে কটাক্ষ হুমায়ুনের
মন্ত্রী তজমূল হোসেনকে তোলাবাজ বলে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। যদিও প্রাক্তন তৃণমূলি সতীর্থের কথায় গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী। তাঁর দাবি, সারা রাজ্যে উন্নয়নের জোয়ারে মানুষ মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে চেনে না। হুমায়ুন কবিরের যতই যা বলুক মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।
16 Feb 2026
46
কংগ্রেসের ডেপুটেশনে উত্তেজনা, যানজট
কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে কংগ্রেস কর্মীদের খানিক সময়ের অবরোধের জেরে শহরে ব্যাপক যানজট তৈরি হয়। প্রশ াসনিক ভবন চত্বরে থাকা মুখ্যমন্ত্রীর ছবি সহ পোস্টার ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে।
29 Jan 2026
1
বিজ্ঞাপন
পপুলার
বিজ্ঞাপন
Viral
Popular
bottom of page




















