top of page

চাঁচল

মিলছে না সরকারি প্রকল্পের সুবিধে, গ্রাম জুড়ে ক্ষোভ

মিলছে না সরকারি প্রকল্পের সুবিধে, গ্রাম জুড়ে ক্ষোভ

কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ায় গ্রামের প্রায় সমস্ত মানুষ রাজ্য সরকারের বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত প্রকল্প থেকেই বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। ভোটের আগে সরকারি প্রকল্পের সুবিধে না পেলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন ওই গ্রামের মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন খানপুর গ্রামে।

14 Feb 2026

14

চাঁচলের সভামঞ্চ থেকে হুঙ্কার শুভেন্দুর

চাঁচলের সভামঞ্চ থেকে হুঙ্কার শুভেন্দুর

মালতিপুরে কে জিতবে জানা নেই, তবে রহিমকে জিততে দেব না। চাঁচলের কলমবাগানে সভা করতে এসে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তিনি প্রাক্তন আইপিএস অফিসার বর্তমানে শাসকদলের নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন। পালটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সরব হয়েছেন শাসকদলের নেতারা।

2 Jan 2026

15

ফিরহাদ হাকিমকে ওয়াকফ সম্পত্তি চোর বলে কটাক্ষ নওসাদের

ফিরহাদ হাকিমকে ওয়াকফ সম্পত্তি চোর বলে কটাক্ষ নওসাদের

পশ্চিমবঙ্গে সবথেকে বড়ো ওয়াকফ সম্পত্তি চোর হল ফিরহাদ হাকিম। ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জি যে অফিসে বসেন সেটা ওয়াকফ সম্পত্তির ওপর তৈরি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মোদির আইন মেনে নিয়েছেন। মালদায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কর্মীসভার মঞ্চ থেকে মন্তব্য ভাঙরের আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকির।

24 Dec 2025

18

রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষায় মোবাইল সহ ধৃত দুই

রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষায় মোবাইল সহ ধৃত দুই

রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় মোবাইল সহ দুই পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ। সোমবার ধৃত দুই পরীক্ষার্থীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

1 Dec 2025

10

কার্তিক সংক্রান্তিতে রক্ষাকালী পুজোয় ভক্তদের ভিড়

কার্তিক সংক্রান্তিতে রক্ষাকালী পুজোয় ভক্তদের ভিড়

প্রায় তিনশো বছর ধরে চলে আসছে চাঁচলরাজ প্রতিষ্ঠিত রক্ষাকালী পুজো৷ রীতি মেনে সোমবার সুকান্তপল্লি জেলেপাড়ায় পূজিত হয়েছেন দেবী। এই পুজোয় মাছের অন্নভোগ দেবীকে সমর্পণ করা হয়৷ ভোগের মাছ আসে দেবীর বেদির সামনে থাকা রানিদিঘি থেকে৷ এবছর এই পুজো দেখতে মানুষের ভিড় ছিল লক্ষ্মণীয়।

18 Nov 2025

1

এসআইআর ফর্ম ফিলআপে গ্রামবাসীদের ভরসা হাকিম চাচা

এসআইআর ফর্ম ফিলআপে গ্রামবাসীদের ভরসা হাকিম চাচা

গোটা গ্রামে হাতে গোনা কয়েকজন শিক্ষিত ব্যক্তি। স্বাভাবিকভাবেই এসআইআর ফর্ম ফিলআপ করার লোকজনও এলাকায় নেই। বিএলও পাশে থেকে গ্রামবাসীকে ফর্ম ফিল-আপে সাহায্য করছেন। কিন্তু তাঁকেও তো বাড়ি বাড়ি ছুটতে হচ্ছে। তাতেই সমস্যায় পড়েছেন গ্রামবাসী। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের মুসকিল আসান হয়ে উঠেছেন হাকিম চাচা। গ্রামের মোড়ে টেবিল পেতে সাধারণ মানুষের ফর্ম ফিল-আপ করে চলেছেন তিনি। রাতেও বহু মানুষ ফর্ম হাতে চাচার বাড়িতে ছুটছেন।

14 Nov 2025

10

মধ্যরাতে নৌকাডুবিতে মৃত্যু গৃহবধূর

মধ্যরাতে নৌকাডুবিতে মৃত্যু গৃহবধূর

মেলা দেখে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চাঁচলের জগন্নাথপুর এলাকায়। শনিবার সকালে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তর। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

8 Nov 2025

30

বাংলা আবাস যোজনাতেও দুর্নীতির অভিযোগ

বাংলা আবাস যোজনাতেও দুর্নীতির অভিযোগ

কেন্দ্রের আবাস যোজনায় চুরির অভিযোগে কেন্দ্র থেকে টাকা পাঠানো বন্ধ হয়েছে। রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে। এবার সেখানেও দুর্নীতির অভিযোগ। উপভোক্তারা অভিযোগ তুলেছেন, প্রাথমিক তালিকায় নাম থাকার পরেও দাবি মতো টাকা দিতে না পারায় চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা।

7 Nov 2025

2

বিএলওর সঙ্গে সহকারী সভাপধিপতি, বিতর্ক চাঁচলে

বিএলওর সঙ্গে সহকারী সভাপধিপতি, বিতর্ক চাঁচলে

এসআইআর শুরুতেই বিতর্কে শাসকদল। বুথ লেভেল এজেন্ট ন, বিএলও-র সঙ্গে ঘুরছেন খোদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ছে চাঁচলে। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি।

5 Nov 2025

4

আরও এক ভারতীয়কে ঘরে ফেরাতে উদ্যোগ সাংসদের

আরও এক ভারতীয়কে ঘরে ফেরাতে উদ্যোগ সাংসদের

১৪ বছর আগে হঠাৎ নিখোঁজ হয়েছিলেন ২১ বছরের যুবক। দীর্ঘদিন খোঁজ করার পরও ছেলের খোঁজ না পেয়ে আশা ছেড়ে দিয়েছিলেন পরিবারের লোকজনও। অবশেষে মাস চারেক আগে বাংলাদেশের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি তুলে ধরেন। সেই ছবি নজরে আসে ওই যুবকের পরিবারের। সেই যুবককে ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ইশা খান চৌধুরী।

16 Oct 2025

5

বিজ্ঞাপন

পপুলার

গুলিবিদ্ধ বাবলা সরকার, সিসি ক্যামেরার ফুটেজে হাড়হিম করা দৃশ্য

গুলিবিদ্ধ বাবলা সরকার, সিসি ক্যামেরার ফুটেজে হাড়হিম করা দৃশ্য

আয় বেড়েছে মালদা টাউন স্টেশনের, আরও নতুন ট্রেনের আশা

আয় বেড়েছে মালদা টাউন স্টেশনের, আরও নতুন ট্রেনের আশা

মালদা থেকে ছাড়ছে দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস

মালদা থেকে ছাড়ছে দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস

অপমান সহ্য করতে না পেরে মহানন্দায় ঝাপ যুবতির

অপমান সহ্য করতে না পেরে মহানন্দায় ঝাপ যুবতির

সময় বদল ট্রেনের, বিক্ষোভ যাত্রীদের

সময় বদল ট্রেনের, বিক্ষোভ যাত্রীদের

অবশেষে মালদা দিয়ে ছুটতে চলেছে রাজধানী এক্সপ্রেস

অবশেষে মালদা দিয়ে ছুটতে চলেছে রাজধানী এক্সপ্রেস

নার্সিংহোমের গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগে চলল ভাঙচুর

নার্সিংহোমের গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগে চলল ভাঙচুর

বিজ্ঞাপন

ভাইরাল
Viral
Popular
bottom of page