top of page
পাঁচমিশেলি
ভোট পরবর্তী হিংসা রুখতে মালদায় ১৫ কোম্পানি বাহিনী
প্রথম দফার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কমিশনের ভূমিকায় পঞ্চমুখ রয়েছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনে ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ক রেছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে বাকি কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফার ভোটের জন্য পাঠানো হচ্ছে।
24 Apr 2026
13
মোফাক্কেরুল ইসলামের জেল হেপাজত
মোথাবাড়ির ঘটনায় তোলপাড় পড়েছে রাজ্য জুড়ে। শুধু মোথাবাড়ি নয়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছিল কালিয়াচকের সুজাপুরেও। সেই ঘটনার মূল প্ররোচক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। ইতিমধ্যে কালিয়াচক ২ ব্লকে কর্মরত বিচারকদের হেনস্তার অভিযোগের তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনআইএ-র হাতে। আজ মোফাক্কেরুল ইসলাম ও আক্রামূল বাগানিকে মালদা জেলা আদালতে তোলা হলেও এনআইএ-র তরফে ধৃতদের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানায়নি এনআইএ। ধৃতদের জেল হেপাজতের নির্দেশ...
8 Apr 2026
10
তালিকা থেকে বিচারাধীন ২ লক্ষ ৩৯ হাজার নাম বাদ মালদায়
ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি। ব্লক অফিসে এসআইআরের কাজে কর্মরত সাতজন বিচারককে হেনস্তার অভিযোগ উঠেছিল। ইতিমধ্যে সেই ঘটনার তদন্ত ভার তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে। এরই মধ্যে সমস্ত বিচারাধীন ভোটারদের নিস্পত্তির কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সর্বাধিক নাম বাদ যাওয়ার তালিকায় তিন নম্বরে নাম রয়েছে মালদা জেলার।
7 Apr 2026
34
তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে অবরোধ
ভোটার তালিকা নিবিড় সংশোধনের সাপ্লিমেন্টরি লিট প্রকাশের পর নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদা জেলা জুড়ে চলছে বিক্ষোভ। সকাল আটটা থেকে সুজাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সাফ দাবি, ভোটার তালিকায় নাম না ওঠা পর্যন্ত কিংবা নাম ওঠার লিখিত আশ্বাসের পরই অবরোধ তুলবেন বিক্ষোভকারীরা। এদিকে, স্থানীয় বাসিন্দাদের জন্য জাতীয় সড়কের ওপরেই দফায় দফায় রান্না করা হচ্ছে। রাস্তার ওপরেই পাতা পেতে খাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
1 Apr 2026
25
তালিকা থেকে নাম বাদ যাওয়ার অবজারভারের গাড়ি ঘিরে বিক্ষোভ
ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনের নিযুক্ত জেনারেল অবজারভারকে ঘিরে বিক্ষোভ ইংরেজবাজারের সাট্টারি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার, থানার আইসি সহ কেন্দ্রীয় বাহিনী।
31 Mar 2026
41











