এসআইআরের শুনানিতে বৃদ্ধ-বৃদ্ধারাও
- আমাদের মালদা ডিজিট্যাল

- Dec 29, 2025
- 1 min read
সোমবার থেকে মালদা জেলায় শুরু হল এসআইআরের শুনানি পর্ব। এদিন সকাল থেকেই কনকনে ঠাণ্ডার মধ্যে শুনাতিতে আসতে দেখা যায় বহু মানুষকে। সকলেরই মুখে অস্বস্তি আর কপালে চিন্তার ভাঁজ। শুনানি পর্বের পরে অনেককেই আবার স্বস্তিতে বাড়ি ফিরতেও দেখা গিয়েছে।
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা শহরের মডেল মাদ্রাসায় হাজির হয়েছিলেন যদুপুর এলাকার বাসিন্দা অলফের। তিনি জানান, ২০০২ সালের তালিকায় আমার নাম রয়েছে। সেই মতো আমি এসআইআর ফর্ম ফিল-আপ করেছি। কিন্তু তারপরেও কেন আমাকে শুনানিতে ডাকা হল জানি না। বিএলও-র কথা মতো সমস্ত নথিপত্র নিয়ে এখানে এসেছি। এই ঠাণ্ডার মধ্যে সকলকে হয়রানির শিকার হতে হচ্ছে।

আরেক মহিলা শেফালি জানান, আমাদের বাড়ির পাঁচজনকেই শুনানিতে ডাকা হয়েছে। তবে বাড়ির সকলে আজ আসতে পারেননি। সমস্ত নথিপত্র নিয়ে এসেছি। এরপর কী হবে জানা নেই।
আরেক ব্যক্তি আবার শুনানিতে ডাক পেয়ে কমিশনের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁর দাবি, কমিশন ২০০২ সালের যে তালিকা প্রকাশ করেছে তাতে ওনার নাম থাকলেও পাশে ভোটার কার্ডের নম্বর ছিল না। কমিশনের এই ভুলের জন্যই তাঁকে হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments