top of page
হরিশ্চন্দ্রপুর
মন্ত্রীকে তোলাবাজ বলে কটাক্ষ হুমায়ুনের
মন্ত্রী তজমূল হোসেনকে তোলাবাজ বলে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। যদিও প্রাক্তন তৃণমূলি সতীর্থের কথায় গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী। তাঁর দাবি, সারা রাজ্যে উন্নয়নের জোয়ারে মানুষ মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে চেনে না। হুমায়ুন কবিরের যতই যা বলুক মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।
16 Feb 2026
46
অবশেষে রেললাইনের ধার থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিকের দেহ
আট দিন নিখোঁজ থাকার পর অবশেষে চেন্নাইয়ের পার্শ্ববর্তী স্টেশন সংলগ্ন রেল লাইনের ধার থেকে উদ্ধার হল মালদার শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ। পরিবারের অভিযোগ, ওই শ্রমিককে খুন করা হয়েছে। আসন্ন নির্বাচনে র আগে এই ঘটনাকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
22 Jan 2026
8
এসআইআরের শুনানিতে ডাক পেলেন মন্ত্রী
এবার এসআইআরের শুনানিতে ডাক পে লেন খোদ রাজ্যের মন্ত্রী। রবিবার শুনানির নোটিশ হাতে পেতেই ষড়যন্ত্রের অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনবারের বিধায়ক। চক্রান্ত করে এক শ্রেণির মানুষকে হেনস্তার অভিযোগ তুলেছেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমূল হোসেন।
19 Jan 2026
20
বাংলা আবাস যোজনাতেও দুর্নীতির অভিযোগ
কেন্দ্রের আবাস যোজনায় চুরির অভিযোগে কেন্দ্র থেকে টাকা পাঠানো বন্ধ হয়েছে। রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে। এবার সেখানেও দুর্নীতির অভিযোগ। উপভোক্তারা অভিযোগ তুলেছেন, প্রাথমিক তালিকায় নাম থাকার পরেও দাবি মতো টাকা দিতে না পারায় চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা।
7 Nov 2025
2
কাকা-ভাইঝির প্রেম থেকে পরিবারে বিবাদ, ধারালো অস্ত্রের কোপ
কাকার সঙ্গে নাবালিকা ভাইঝির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই থেকে দুই পরিবারে বিবাদ। বিবাদের জেরেই নাবালিকার বাবাকে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা অভিযুক্ত কাকাকে বেধড়ক মারধর করে৷ অভিযুক্ত কাকা বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷
31 Oct 2025
3





