top of page
অপরাধ
বিচারকদের হেনস্তার তদন্তে মালদায় এনআইএ
কালিয়াচক ২ ব্লক অফিসে এসআইআর প্রক্রিয়ার কাজে যুক্ত থাকা বিচারকদের হেনস্তার ঘটনার তদন্তে মালদায় এল কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এনআইএ-র প্রতিনিধি দল। ইতিমধ্যে মোথাবাড়ির ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কালিয়াচকের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূল প্ররোচক হিসেবে অভিযুক্ত সহ দুজনকে। ইংরেজবাজারের যদুপুর এলাকায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অবরোধের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। সব মিলিয়ে গ্রেপ্তার হয়েছে মোট ৩৫ জন।
3 Apr 2026
6
বিধানসভা নির্বাচনের আগে উদ্ধার, আগ্নেয়াস্ত্র - ব্রাউন সুগার
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ সহ বিহারের পাঁচ কারীবারীকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ। অন্যদিকে, দুটি পৃথক ঘটনায় প্রায় দেড়ি কেজি ব্রাউন সুগার সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ।
25 Mar 2026
11
প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে উদ্ধার পিস্তল, গ্রেপ্তার ছয়
প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সের আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ উদ্ধারের ঘটনায় হইচই পড়েছে জেলা জুড়ে। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ। গত রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে ধৃতদের জেলা হেপাজতে পাঠানো হয়।
23 Mar 2026
10
একের পর এক মহিলাকে মাথায় আঘাত, সিরিয়াল কিলিংয়ের অভিযোগ
একের পর এক মহিলার মৃত্যুতে উঠে আসছে সিরিয়াল কিলিংয়ের তত্ত্ব। গত ১৫ দিনের মধ্যে তিন মহিলাকে একই কায়দায় খুনের চেষ্টা করা হয়েছে। মৃত্যু হয়েছ ে দুই মহিলার। ঘটনাকে কেন্দ্র করে ইংরেজবাজারের মিলকি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সিরিয়াল কিলিংয়ের এই পর্যায় রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে মালদা জেলা পুলিশ।
12 Mar 2026
17
বিজ্ঞাপন
পপুলার
বিজ্ঞাপন
Viral
Popular
bottom of page



















