top of page
রতুয়া
কৃষিজীবীদের জমানো প্রায় ১০ কোটি টাকা তছরূপের অভিযোগ
এলাকার প্রায় ২০ হাজার শ্রমিক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকিং ব্যবস্থায় টাকা রেখেছিলেন। প্রায় সাত মাস আগে হঠাৎ সমিতির বোর্ড উধাও হয়ে যায়। সেই সময় থেকেই ব্যাংকের শাটারে তালা ঝুলছে। অভিযোগ, কৃষিজীবীদের জমানো প্রায় ১০ কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে ব্যাংকের ম্যানেজার ও ক্যাশিয়ার। ওই ব্যাংক ম্যানেজারের বাবা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা। মা গ্রাম পঞ্চায়েত প্রধান। ব্যাংকের ক্যাশিয়ার তার ভাইপো। আমানতকারীরা দু’জনের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা..
21 Jan 2026
10
সেফটি ট্যাংক থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধারে আটক তিন বন্ধু
সেফটি ট্যাংক থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তিন বন্ধুকে নিজেদের হেপাজতে নিল বিহার পুলিশ। তিন বন্ ধুর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রতুয়া ১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জগবন্ধুটোলা গ্রামে।
5 Dec 2025
20
নিজের বিয়ে রুখে এলাকার বাচ্চাদের অনুপ্রেরণা কিশোরী
পড়াশোনা করে সাফল্যের জেদ মনে বসেছিল। সেই জেদকে হাতিয়ার করেই বাবা, সহ পরিবারের বিরুদ্ধে লড়াইয়ে জিতেছে নবম শ্রেণির পড়ুয়া। পাশে পেয়েছিল স্কুলের প্রধান শিক্ষিকাকেও। নিজের বিয়ে রুখে ১৫ বছরের মেয়েটা এখন ওই এলাকার বাচ্চাদের অনুপ্রেরণা হয়ে উঠেছে।
26 Nov 2025
13
নথিপত্র সংশোধনের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে জালিয়াতি, সিল সিএসপি
অল্প শিক্ষিতদের আধার কার্ড সংশোধনের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগ উঠেছিল একটি গ্রাহক পরিসেবা কেন্দ্রের বিরুদ্ধে। ওই অ্যাকাউন্টগুলিতে মাঝেমধ্যেউ সরকারি প্রকল্পের টাকা ঢোকে। সেই টাকা আত্মসাৎ করেই চলছিল ব্যবসা। অবশেষে অভিযোগের ভিত্তিতে সিল করা হল ওই গ্রাহক পরিসেবা কেন্দ্র। তবে এই ঘটনায় এখনও গ্রাহক পরিসেবা কেন্দ্রের মালিককে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের দাবি, ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক। ঘটনাটি রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাগুরা গ্রামের৷
19 Sept 2025
7
পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই পড়ুয়ার
উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই ছাত্রের৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার মতিগঞ্জ সংলগ্ন এলাকায়৷ ঘ টনার জেরে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে কিছু সময়ের জন্য সামসি-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সামসি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
10 Sept 2025
19
জমিতে লাঙল দিতে গিয়ে উঠে এল নর কঙ্কাল
জমিতে লাঙল দিতে গিয়ে মাটির নিচ থেকে উঠে এল নর কঙ্কালের বিভিন্ন অংশ। কৌতুহলবশত আরও মাটি খুঁড়তেই উঠে আসে বড়ো আকারের একটি ছুরিও। এরপরেই ভয়ে জমি ছেড়ে গ্রামে ছুটে সকলকে ঘটনার কথা জান ান ওই চাষি। খবর দেওয়া হয় পুলিশে। তবে দুপুর দেড়টা পর্যন্ত এলাকায় দেখা মেলেনি পুলিশের। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রতুয়ায়।
6 Sept 2025
9
টোটোচালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে অবরোধ
পুজো এগিয়ে আসতেই পুলিশের দাদাগারি বাড়ছে বলে অভিযোগ উঠেছে রতুয়া থানার সামসীতে। বুধবার রাতে এক টোটোচালক যাত্রী নিয়ে সামসী রেল স্টেশনে যান৷ বাড়ি ফেরার সময় সামসীর ঘাসিরাম মোড়ের কাছে তিনি রাস্তার ধারে টোটো রেখে একটি দোকানে চা-বিস্কুট খাচ্ছিলেন৷ অভিযোগ, সেই সময় সামসী পুলিশ ফাঁড়ির অফিসার সহ অন্য পুলিশকর্মীরা তাঁকে বেধড়ক মারধর করেন৷ স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ওই টোটোচালককে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান৷ বৃহস্পতিবার তাঁকে মালদা মেডিকেলে রেফার করা হয়৷ প্রতিবাদে এদিন ৮১ নম্বর জাতীয় সড়ক...
28 Aug 2025
22
বিজ্ঞাপন
পপুলার
বিজ্ঞাপন
Viral
Popular
bottom of page























