তালিকা থেকে নাম বাদ যাওয়ার অবজারভারের গাড়ি ঘিরে বিক্ষোভ
- আমাদের মালদা ডিজিট্যাল

- 2 hours ago
- 1 min read
ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনের নিযুক্ত জেনারেল অবজারভারকে ঘিরে বিক্ষোভ ইংরেজবাজারের সাট্টারি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার, থানার আইসি সহ কেন্দ্রীয় বাহিনী।
মঙ্গলবার সকালে ইংরেজবাজারের সাট্টারি এলাকার বাসিন্দারা অমৃতি-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সময় বুথ পরিদর্শনে যাচ্ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।

পরে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, স্থানীয় কিছু লোক পথ অবরোধ করেছিলেন। ওনাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments