top of page

সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার বাংলাদেশি

ফের এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল বিএসএফ। ধৃতকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশির নাম প্রদীপ বালা (৩৯)। বাড়ি বাংলাদেশের মকসদপুর থানার উজানি এলাকায়। গত শুক্রবার বিকেলে হবিবপুরের কেদারি পাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সে। বিষয়টি নজরে আসতেই বিএসএফ জওয়ানরা তাকে আটক করে জেরা শুরু করেন। জেরায় বিএসএফ জানতে পারে ধৃত ব্যক্তি বাংলাদেশি নাগরিক। আজ সকালে ধৃতকে হবিবপুর থানার পুলিশ হাতে তুলে দেয় বিএসএফ।



প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি গোরু পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। ধৃত ব্যক্তি কোন এলাকা দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল, তার সঙ্গে আরও কেউ ভারতে এসেছে কিনা, তা জানতে ধৃতকে আদালতের মাধ্যমে পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page