ভিডিয়ো কলে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী তরুণ
- আমাদের মালদা ডিজিট্যাল

- 24 minutes ago
- 1 min read
বাড়িতে ভিডিয়ো কল করে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা তরুণের। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শ্রীরামপুর এলাকায়। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত তরুণের নাম আবদুল জাব্বার (২১)। বাড়ি কালিয়াচকের শ্রীরামপুর এলাকায়। পরিবারের দাবি, গতকাল দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান আবদুল। কিছু সময় পরে মাকে ভিডিয়ো কল করেন আবদুল। ভিডিয়ো কলে মায়ের কাছে ক্ষমা চেয়ে, তাঁকে শেষ দেখা দেখে নিতে বলেন আবদুল। এরপরেই মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নিজেকে গুলি করেন তিনি।

এক আত্মীয় মহম্মদ আবদুস সামাদ জানান, আবদুল দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর নদীর ধার থেকে মাকে ভিডিও কল করে। ভিডিয়ো করে আবদুল মাকে জানায়, আমাকে ক্ষমা করে দাও। আমাকে শেষ দেখা দেখে নাও। তারপর সে নিজের মাথায় নিজেই গুলি করে। আমরা গুলির শব্দ শুনে ছুটে যায়। মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকরা ওকে মৃত ঘোষণা করেন। আবদুল কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র পেল, কী কারণে ও এই ঘটনা ঘটাল কিছুই বুঝতে পারছি না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments