top of page

রান্নার গ্যাস নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা, হোটেল বন্ধের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে রান্নার গ্যাসের সরবরাহে প্রভাব পড়েছে। তার জেরেই আগামী দু-তিন দিনের মধ্যে একাধিক হোটেল, রেঁস্তোরা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন হোটেল মালিকরা। পর্যটন শিল্পে প্রভাব পড়ার আশঙ্কার কথাও উঠে আসছে।


একজন সেফ সুরজিৎ জানা বলছেন, রান্নার গ্যাসের যোগান কম থাকায় আমরা ঠিক সার্ভিস দিতে পারছি না। প্রতি মাসে আমাদের ২০০টি রান্নার গ্যাসের প্রয়োজন। এখন আমরা ১০টা বা ১৫টা গ্যাস অর্ডার করলে ৫টা সিলিন্ডার পাচ্ছি। আপাতত ২০টি গ্যাস সিলিন্ডার রয়েছে। এই গ্যাস শেষ হলে পরিস্থিতি কি হবে জানা নেই। বাধ্য হয়ে আমরা রান্নার মেন্যুতেও পরিবর্তন এনেছি।



মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান, চাহিদা অনুযায়ী রান্নার গ্যাসের সরবরাহ না থাকায় আমরা চিন্তিত। বেশিরভাগ হোটেলে গ্যাসের যা স্টক রয়েছে তাতে দু-তিনদিন চলতে পারে। এই পরিস্থিতি চলতে থাকলে আমরা সার্ভিস দিতে পারব না। এতে ট্যুরিজম সেক্টরে যথেষ্ট প্রভাব পড়তে পারে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page