top of page

ঘরের ভেতর থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ইংরেজবাজারে

ঘরের ভেতর থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্যের গন্ধ ছড়িয়েছে ইংরেজবাজারের মিলকি খাসকোল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই মহিলাকে খুন করা হয়েছে৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


মৃত মহিলার নাম দয়া চৌধুরী (৪৭)৷ বাড়ি মিলকি গ্রাম পঞ্চায়েতের খাসখোল এলাকায়। বছর খানেক আগে মৃত্যু হয়েছে তাঁর স্বামীর। দুই মেয়ের বিয়ে হয়েছে কয়েক বছর আগেই। একমাত্র ছেলে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। বাড়িতে একাই থাকতেন দয়া৷ আজ সকালে বাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।



স্থানীয় বাসিন্দা সুদেব চৌধুরী জানান, সকালে গোয়ালা দুধ দিতে এসেছিল৷ বারবার ডাকা সত্বেও কোনও সাড়া না পাওয়ায় গোয়ালা আমাদের জানান। জানালা দিয়ে উঁকি মেরে দেখি, ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় ওই মহিলা পড়ে রয়েছেন। বাড়ির মেইন গেট বন্ধ থাকলেও ঘরের দরজা খোলা ছিল। আমাদের অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।


পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, আজ সকালে ইংরেজবাজারের মিলকি সংলগ্ন খাসকোল এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাঁর মাথায় গভীর ক্ষত রয়েছে৷ মৃতদেহের ময়নাতদন্ত করানো হচ্ছে৷ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page