top of page

প্রেমিকের সাহায্যে ঘুমন্ত স্বামীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল স্ত্রী

  • Feb 20, 2020
  • 1 min read

Updated: Sep 24, 2020

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্ত্রী সহ প্রেমিকের বিরুদ্ধে। অগ্নিদগ্ধ ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের শিভমপুর এলাকায়।


অগ্নিদগ্ধ ব্যক্তির নাম জগন্নাথ মণ্ডল। বাড়ি মানিকচকের শিভমপুর বাঁধ সংলগ্ন এলাকায়। ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন তিনি। জানা গেছে, সম্প্রতি জগন্নাথবাবু তার স্ত্রী অর্চনা মণ্ডলের সঙ্গে প্রতিবেশী বাসিন্দা মনোজ মণ্ডলের অবৈধ সম্পর্কের কথা জানতে পারে। ঘটনার প্রতিবাদ করেছিল জগন্নাথবাবু। এনিয়ে গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল রাতে অর্চনা তার প্রেমিক মনোজের সঙ্গে জগন্নাথবাবুর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জগন্নাথবাবুকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজে ভরতি করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জগন্নাথবাবু। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে।



বিমলা মণ্ডল, অগ্নিদগ্ধের মা

‘তাঁর বউমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে কয়েকদিন ধরেই ছেলে-বউমার মধ্যে বচসা চলছিল। গতকাল রাতে বউমা তার প্রেমিককে সঙ্গে নিয়ে ছেলের গায়ে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে ছেলে মালদা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তিনি দোষীদের শাস্তি চান’


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page