গুলি চালানোর অভিযোগে শোরগোল মালদা শহরে
- আমাদের মালদা ডিজিট্যাল

- 3 minutes ago
- 1 min read
ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ মালদা শহরে। ঘটনাস্থল থেকে পালিয়ে কোনোমতে প্রাণে বেঁচেছেন ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে মালদা শহর জুড়ে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদা শহরের মালঞ্চপল্লি সংলগ্ন এলাকায় বেশ কিছু গ্যারেজ রয়েছে। গতকাল রাতে একটি গ্যারেজে কাজ করছিলেন স্বাধীন সরকার সহ কয়েকজন। অভিযোগ, রাত দশটা নাগাদ মন্দীপ আগরওয়াল নামে এক যুবক স্কুটি নিয়ে ওই গ্যারেজে এসে স্বাধীন সরকার সহ অন্যান্যদের গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় বচসা বেঁধে যায়। এরপরেই স্বাধীন সরকার সহ বাকিদের প্রাণে মারার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় মন্দীপ। খানিক সময় পর ফের গ্যারেজের সামনে ফিরে এসে স্কুটির ডিকি থেকে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি চালায় সে।

স্বাধীন জানান, মন্দীপ আগরওয়াল আমার দাদার পরিচিত। মাঝেমধ্যে আমাদের এখানে আসে। গতকাল রাতে আমরা গ্যারেজে কাজ করছিলাম। সেই সময় মন্দীপ এখানে এসে গালিগালিজ করতে থাকে। প্রতিবাদ করায় আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরেই ও আমাদের প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ফের গ্যারেজের এখানে ফিরে এসে স্কুটির ডিকি থেকে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি চালায়। আমরা পালিয়ে প্রাণে বাঁচি। ঘটনাস্থল থেকে একটা গুলির খোল পাওয়া গিয়েছে। আমরা সেটা পুলিশকে দিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নিক।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments