top of page

নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে বিশ্ব বিদ্যালয়

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্নের মুখে গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়। বিশ্ব বিদ্যালয় চত্বরে বহিরাগতদের প্রবেশ নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলছেন পড়ুয়াদের একাংশ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ।


বিশ্ব বিদ্যালয়ের এক পড়ুয়া জিৎকুমার ঘোষ জানান, বিশ্ব বিদ্যালয়ের পুরোনো ক্যান্টিনের অংশে অনেকটা জায়গায় সীমান্ত প্রাচীর নেই। সেই অংশ দিয়ে ঢুকে বহিরাগতরা বিশ্ব বিদ্যালয় চত্বরে ঢুকে পড়ছে। ক্যাম্পাসে মদের বোতলও পড়ে থাকতে দেখা যাচ্ছে। বাইরে থেকে লোকজন এসে এসব করছে। এর আগে আমাদের এক দিদিকে চাকু মেরে প্রাণনাশের চেষ্টা করেছিল এক বহিরাগত। শুধুমাত্র গেটে কয়েকজন নিরাপত্তারক্ষীকে দেখা যায়। আমরা চাই কর্তৃপক্ষ অবিলম্বে পুরো ক্যাম্পাসে লাইট ও সিসি ক্যামেরার ব্যবস্থা করুক।



বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য আশিষ ভট্টাচার্য্য জানান, পুরোনো কোম্পানি এখনও পরিসেবা চালাচ্ছে। নতুন করে টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে। বিশ্ব বিদ্যালয় চত্বরে ১৪৬ মিটার এলাকায় সীমানা প্রাচীর নেই। পিডব্লিউডি দপ্তরের লোকজন এসে মাপজোক করে গিয়েছে। ওনাদের তরফে এস্টিমেট দেওয়া হলেই সেই কাজ করা হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page