top of page

মাসির বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত দুই পড়ুয়া

খুশির ইদে মাসির বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই ছাত্রের। গুরুতর আহত হয়েছেন আরও এক ছাত্র। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের নিয়ামতপুর কেষ্টনগর এলাকায়।


প্রতীকী ছবি।

মৃতদের নাম সরফরাজ মোমিন (১৪), আলিম মোমিন (১৮)। আহত ছাত্রের নাম আসলাম মোমিন (১৮)। তিনজনেই অমৃতির লালাপুর এলাকার বাসিন্দা এবং রায়গ্রাম হাইস্কুলের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদের ছুটিতে মোটরবাইকে তিনজন মিলকি ভবানীপুর এলাকায় মাসির বাড়ি যাচ্ছিলেন। নিয়ামতপুর এলাকায় সামনে থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সরফরাজ ও আলিমকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন আসলাম।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page