৪৬৫ গ্রাম সোনার বিস্কুট সহ গ্রেপ্তার দুই
- আমাদের মালদা ডিজিট্যাল

- Feb 25
- 1 min read
পাচারের আগেই ৪৬৫ গ্রাম সোনার বিস্কুট সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতদের নাম আসরাফুল শেখ (৩৮) ও এমরুল কায়েশ (৩৫)। ধৃতদের বাড়ি কালিয়াচকের সুলতানপুর ও বৈষ্ণবনগরের শাহবাজপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সাদুল্লাপুর রেলগেট সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ে একটি মোটরবাইক আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় চারটি সোনার বিস্কুট। প্রয়োজনীয় নথিপত্র না থাকায় গ্রেপ্তার করা হয় দুই কারবারীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা উদ্ধার হওয়া সোনা কালিয়াচক থেকে মালদা শহরে নিয়ে আসছিল।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments