সিন্থেটিক মাদক সহ মালদায় গ্রেপ্তার দুই
- আমাদের মালদা ডিজিট্যাল

- 5 minutes ago
- 1 min read
প্রায় ৩০ লক্ষ টাকার সিন্থেটিক ড্রাগ সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। এর আগে মালদা জেলায় মাত্র একবার এই মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গতকাল কালিয়াচক থানার পুলিশ কালিকাপুর আমবাজার সংলগ্ন এলাকায় হানা দিয়ে ৪৫৩ গ্রাম সিন্থেটিক ড্রাগ সহ দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের নাম মহম্মদ সামাউল হক (৩৮) ও মোবারক হোসেন (৩৩)। ধৃতদের বাড়ি কালিয়াচকের শাহবাজপুর ও রাজনগর এলাকায়।

পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, গতকাল রাতে ৪৫৩ গ্রাম এমডিএমএ (সিন্থেটিক ড্রাগ) সহ দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাদককে মলিও বলা হয়ে থাকে। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ধৃতরা রাঁচি থেকে এই মাদক সংগ্রহ করেছিল। বাংলা ও বিহারের বিভিন্ন এলাকায় এই মাদক বিক্রির পরিকল্পনা ছিল তাদের। এর আগে মালদা জেলায় মাত্র একবার এই মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। এই মাদক ব্রাউন সুগারের তুলনায় কয়েকগুণ বেশি দামী।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments