top of page

নাবালককে যৌন নির্যাতন, গ্রেপ্তার দুই

লোভ দেখিয়ে নাবালককে লিচু বাগানে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, গত ৬ ফেব্রুয়ারি ৯ বছরের এক কিশোর কালিয়াচকের খালতিপুর এলাকার লিচুবাগান থেকে নিখোঁজ হয়ে যায়। পরদিন বাগানেই ওই বাচ্চাটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। ওই শিশুর গোপনাঙ্গে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। শিশুটির শারীরিক পরীক্ষার পাশাপাশি অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়। বেশ কিছু সূত্র ধরে বৃহস্পতিবার রাতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। টিআই প্যারেডের আবেদনে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ছবি - এআই।
ছবি - এআই।

সূত্রের খবর, ঘটনার দিন এক ব্যক্তি ওই বাচ্চা ছেলেটিকে যৌন নির্যাতনের পর আরেক সঙ্গীকে ফোন করে ডাকে। এরই মাঝে সুযোগ বুঝে ওই বাচ্চা গাছে উঠে লুকিয়ে যায়। দীর্ঘক্ষণ দুই ব্যক্তি বাগানে ওই কিশোরের খোঁজ করতে থাকে। ভয়ে গাছ থেকে নামেনি ওই কিশোর। পরদিন সকালে বাগানে অচৈতন্য ও নগ্ন অবস্থায় ওই কিশোরকে দেখতে পান স্থানীয় লোকজন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

 

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page