কাজের খোঁজে অনুপ্রবেশ, গ্রেপ্তার তিন বাংলাদেশি যুবতি
- আমাদের মালদা ডিজিট্যাল

- Mar 2
- 1 min read
ট্রেন থেকে তিন বাংলাদেশি যুবতিকে গ্রেপ্তার করল আরপিএফ। ধৃতদের আজ জিআরপি থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আরপিএফ ও জিআরপি থানা সূত্রে খবর, রবিবার রাতে এসএমভিটি ব্যাঙ্গালুরু সুপার ফাস্ট এক্সপ্রেসের মহিলা কামরা থেকে তিন বাংলাদেশি তরুণীকে আটক করে বিএসএফ। প্রয়োজনীয় নথিপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করে মালদা টাউন জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ধৃতদের নাম তসলিমা শেখ (১৯), জাহেদা আক্তার (২৩) ও সীমা আক্তার (২২)। ধৃতরা বাংলাদেশের নোয়াখালি ও মইমনসিং জেলার বাসিন্দা। জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানিয়েছেন, এসএমভিটি ব্যাঙ্গালুরু সুপার ফাস্ট এক্সপ্রেসের মহিলা বগি থেকে আরপিএফ তিন যুবতিকে সন্দেহজনকভাবে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় ওই তিন যুবতি বাংলাদেশি। কাজের খোঁজে তারা গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরে যাচ্ছিল। জেরায় ওই তিন যুবতি দাবি করেছে, তারা অসম বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল। সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments