top of page

পাচারের আগেই জালনোট সহ গ্রেপ্তার তিন

১ লক্ষ টাকার জালনোট সহ তিন কারবারীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। সোমবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ রবিবার রাতে জীবন মোড় এলাকায় হানা দেয়। সেখানে সন্দেহজনকভাবে তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকেন পুলিশকর্মীরা। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১ লক্ষ টাকার জালনোট। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার। গ্রেপ্তার করা হয় তিন যুবককে।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ধৃতদের নাম কাউসার আলি (২০), স্বপন মণ্ডল (১৯) ও সাদ্দাম হোসেন (১৯)। কাউসারের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। স্বপন ও সাদ্দাম বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। ধৃতরা উদ্ধার হওয়া জালনোট কোথা থেকে সংগ্রহ করেছিল, কোথায় সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, এই কারবারে আর কে কে জড়িত রয়েছে তা জানতে ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page