top of page

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা যাত্রীবাহী বাসের

নিয়ন্ত্রণ হারিয়ে শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় ডিভাইডারে ধাক্কা বেসরকারি যাত্রাবাহী বাসের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের চালক সহ দুই যাত্রী। এই দুর্ঘটনাকে কেন্দ্রে করে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রথবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন পুলিশকর্মীরা।


আহত বাস চালকের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহত দুই যাত্রীর নাম তরজিনা বিবি ও বাসুদেব কর্মকার। তরজিনার বাড়ি মালতিপুর এলাকায়। বাসুদেব পুরাতন মালদার বাসিন্দা।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মালদা শহরগামী যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস রথবাড়ি ঢোকার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনার সময় বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। কমবেশি আহত হন সকলেই। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করেন। প্রাথমিক চিকিৎসকার পর সামান্য আহতদের ছেড়ে দেওয়া হলেও বর্তমানে তিনজন মালদা মেডিকেলে চিকিৎসাধীন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page