মণিপুর থেকে গ্রেপ্তার ব্রাউন সুগার কারবারের অন্যতম পাণ্ডা
- আমাদের মালদা ডিজিট্যাল

- Mar 3
- 1 min read
মণিপুর থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সরবরাহের অন্যতম পাণ্ডাকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। ধৃত কারবারীকে ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে এসে পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি কলকাতা থেকে ব্রাউন সুগার চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করে মালদা জেলা পুলিশ। তদন্তে উঠে আসে আরও চার পাণ্ডার নাম। গোয়া এয়ারপোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন থেকে মণিপুরের এক কারবারী হদিশ পায় মালদা জেলা পুলিশ। অবশেষে গত ১ মার্চ মণিপুরের ইস্ট ইম্ফল থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম নওয়াজ শরিফ।

পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, গত ১ মার্চ ইস্ট ইম্ফল পুলিশের সহযোগিতায় মণিপুর থেকে ব্রাউন সুগার কারবারের অন্যতম পাণ্ডাকে আমরা গ্রেপ্তার করেছি। ধৃতকে ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে আসা হয়েছে। আজ ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। প্রাথমিক জেরায় আমরা জানতে পেরেছি, মণিপুর বেশ কিছু জায়গায় বেআইনি পোস্ত চাষ করা হচ্ছে। সেখান থেকে ওপিয়াম সংগ্রহ করত ধৃক কারবারী। এরপর সে ব্রাউন সুগার তৈরির জন্য সেই সমস্ত কাঁচামাল বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিত। কাঁচামাল সরবরাহের জন্য ধৃতরা আকাশপথকে ব্যবহার করছিল বলেও তদন্তে উঠে এসেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments