top of page

ফের বাংলাদেশি গ্রেপ্তার ইংরেজবাজারে

আরও এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল বিএসএফ। মঙ্গলবার ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


ধৃত বাংলাদেশির নাম কৃষ্ণ কুমার শীল (৩৭)। বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার গভীর রাতে মহদিপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে কৃষ্ণ। কর্তব্যরত বিএসএফ জওয়ানকে ওই বাংলাদেশি যুবককে হাতেনাতে ধরে ফেলে। বৈধ নথিপত্র না থাকায় গ্রেপ্তার করা হয় তাকে। বিএসএফের তরফে ধৃতকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।



কি উদ্দেশ্যে নিয়ে ধৃত যুবক এদেশে এসেছিল তা জানতে ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page