সাড়ে চার কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক
- আমাদের মালদা ডিজিট্যাল

- 1 minute ago
- 1 min read
ব্রাউন সুগার সহ এক কারবারীকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতকে দশ দিনের পুলিশি হেপাজতের আবেদনে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে কালিয়াচক থানা ও মোথাবাড়ি থানার পুলিশ যৌথভাবে আমলিতলা মাঠে হানা দেয়। ওই মাঠে ব্রাউন সুগার তৈরির কাজ চলছিল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এক কারবারীকে ধরে ফেলে। বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধার হয় ৪ কেজি ৬৪৯ গ্রাম ব্রাউন সুগার। গ্রেপ্তার করা হয় কাইম শেখ (৩৪) নামে এক কারবারীকে। তার বাড়ি কালিয়াচকের শ্রীরামপুরের কিসমতপুরে।

পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, মোথাবাড়ি এলাকায় আমলিতলা মাঠে হানা দিয়ে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪ কেজি ৬৪৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। গত দুই মাসে আমরা ৮০ কেজি ব্রাউন সুগার সহ প্রায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি চলতে থাকবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments