মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
- আমাদের মালদা ডিজিট্যাল

- 2 hours ago
- 1 min read
মহিলার রক্তাক্ত উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ বা কারা মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ওই মহিলাকে খুন করেছে।
মৃত মহিলার নাম সুজন্তী কোরা (৫১)। বাড়ি গাজোলের জোরগাছি এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজন্তীর স্বামী ভিনরাজ্যে কাজ করেন। বর্তমানে বাড়িতে একাই থাকতেন সুজন্তী। গত বুধবার সকালে স্থানীয় লোকজন বাড়িতেই সুজন্তীর রক্তাক্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় গাজোল থানার পুলিশ। এই ঘটনায় গাজোল থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ বা কারা মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে সুজন্তীকে খুন করেছে। তবে ব্যক্তিগত আক্রোশ থেকে এই ঘটনা ঘটেছে নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে তা নিয়ে ধ্বন্দ্বে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments