top of page

৫১ হাজার টাকার জালনোট সহ গ্রেপ্তার মা-দুই ছেলে

৫১ হাজার টাকার জালনোট সহ মা ও দুই ছেলেকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


প্রতীকী ছবি।

ধৃতদের নাম মহঃ শাহজাহান শেখ (৩৪), শামিম আখতার (২২) ও জোলো বিবি (৫০)। ধৃতরা সকলেই কালিয়াচক ১ ব্লকের সুজাপুর এলাকার বাসিন্দা। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশ মধুঘাট এলাকায় হানা দিয়ে দুই যুবকের হেফাজত থেকে উদ্ধার করে ৫১ হাজার টাকার জাল নোট। উদ্ধার হ‌ওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার। ধৃতদের জেরা করে এই চক্রে জড়িত আরও এক পরিবারের হদিশ পেয়েছে পুলিশ। ধৃতদের আজ ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page