মোফাক্কেরুল ইসলামের জেল হেপাজত
- আমাদের মালদা ডিজিট্যাল

- 2 minutes ago
- 1 min read
মোথাবাড়ির ঘটনায় তোলপাড় পড়েছে রাজ্য জুড়ে। শুধু মোথাবাড়ি নয়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছিল কালিয়াচকের সুজাপুরেও। সেই ঘটনার মূল প্ররোচক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। ইতিমধ্যে কালিয়াচক ২ ব্লকে কর্মরত বিচারকদের হেনস্তার অভিযোগের তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনআইএ-র হাতে। আজ মোফাক্কেরুল ইসলাম ও আক্রামূল বাগানিকে মালদা জেলা আদালতে তোলা হলেও এনআইএ-র তরফে ধৃতদের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানায়নি এনআইএ। ধৃতদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে মালদা জেলা আদালত।

আইনজীবী সন্টু মিঁয়া জানান, আদালত আজ মোফাক্কেরুল ইসলামের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে। আগামী ১৭ তারিখ কেস ডায়ারি কল করার পাশাপাশি সেদিন ফের মোফাক্কেরুল ইসলামকে আদালতে পেশ করা হবে। আমরা ঘটনার দিনের সমস্ত তথ্য আদালতকে জানিয়েছি। কালিয়াচক ১ ব্লকের ঘটনাকে কালিয়াচক ২ ব্লকের ঘটনার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। উনি রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি বক্তব্য রেখেছিলেন। উনি কোনোরকম ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নন। উলটে অতিরিক্ত জেলাশাসক ও অতিরিক্ত পুলিশ সুপাররের উপস্থিতিতে বিক্ষোভকারীদের বুঝিয়ে উনি অবরোধ তুলতে সাহায্য করেছিলেন। আজ এনআইএ-র তরফে কোনও আবেদন আসেনি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments