top of page

ভোট পরবর্তী হিংসা রুখতে মালদায় ১৫ কোম্পানি বাহিনী

প্রথম দফার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কমিশনের ভূমিকায় পঞ্চমুখ রয়েছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনে ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে বাকি কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফার ভোটের জন্য পাঠানো হচ্ছে।


মালদাবাসীর জনমত বন্দি রয়েছে জেলার দুই গণনাকেন্দ্রে। মালদা কলেজে ইংরেজবাজার, মালদা, মোথাবাড়ি, চাঁচল ও মালতিপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম করা হয়েছে। মালদা পলিটেকনিক কলেজে হবিবপুর, গাজোল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মানিকচক, সুজাপুর ও বৈষ্ণবনগর কেন্দ্রের স্ট্রংরুম করা হয়েছে।



পুলিশ সুপার অনুপম সিং জানান, নির্বাচনে মালদা জেলাতে ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। আপাতত ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মালদায় থাকছে। বাকি কেন্দ্রীয় বাহিনী পরবর্তী নির্বাচনের জন্য চলে যাচ্ছে। দুটি স্ট্রংরুমের জন্য ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট গণনার দিনের নিরাপত্তা নিয়ে আমরা প্রস্তুতি শুরু করেছি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

 

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page