আকাশপথে মাদক কারবার, এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার চার
- আমাদের মালদা ডিজিট্যাল

- 1 hour ago
- 1 min read
মাদক পাচারে আকাশপথকে ব্যবহার করছে মাদক কারবারীরা। মালদা জেলা পুলিশের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠেছে। গোয়া এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে চার মাদক কারবারীকে। পুলিশি হেপাজতে নিয়ে ধৃতদের বয়ানের ভিত্তিতে উদ্ধার হয়েছে মাদক তৈরির কাঁচামালও।
পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, সম্প্রতি কলকাতার নিউটাউন থেকে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। তদন্তে আরও চারজনের নাম উঠে আসে। জানা যায়, ওই চারজন দিল্লি থেকে ফ্লাইটে করে গোয়ায় যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে গোয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে এয়ারপোর্টে ওই চারজনকে আটক করে ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে আসা হয়েছে। পুলিশি হেপাজতে নিয়ে ধৃতদের বয়ানের ভিত্তিতে একটি জার বাজেয়াপ্ত করা হয়। ওই সিল জারে প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার হয়। জেরায় ধৃতরা জানিয়েছে, কলকাতায় থেকেই এই কাজ চালাচ্ছিল তারা। মণিপুরের ইম্ফল এয়ারপোর্ট থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল ফ্লাইটে কলকাতায় আসছে। সেখান থেকে কালিয়াচকে কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি করে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। এই প্রথম আকাশ পথে মাদক পাচারের বেশ কিছু প্রমাণ আমাদের হাতে এসেছে। বিষয়টি নিয়ে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments