top of page

ফলন কমের আশঙ্কা, বাড়তে পারে লিচুর দাম

আবহাওয়ার প্রভাবে চলতি বছরে মালদা জেলায় লিচু উৎপাদনে বড়োসড়ো প্রভাবের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। একই আশঙ্কা করছে উদ্যানপালন দপ্তরও। স্বভাবতই চলতি মরশুমে লিচুর দাম অনেকটা বাড়তে চলেছে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।


উদ্যোনপালন দপ্তর সূত্রে খবর, গত বছর মালদা জেলায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল। লিচুর উৎপাদন হয়েছিল প্রায় ৮ হাজার ৮০০ মেট্রিক টন। গত বছর মালদা জেলায় হাজার পিস লিচুর দাম ছিল তিন হাজার টাকার কাছাকাছি। চলতি বছর লিচু চাষ সামান্য বেশি হলেও মুকুলের পরিমাণ অনেকটা কম। অনেক বাগানে মুকুল নেই বললেই চলে। গুটি ও বোম্বাই প্রজাতি মিলিয়ে মাত্র ৫৫ শতাংশ গাছে মুকুল এসেছে। আবহাওয়া ঠিক থাকলে এই মুকুল থেকে গুটি ধরতে আরও ১৫-২০ দিন সময় লাগবে৷ তার মধ্যে যদি কালবৈশাখি কিংবা হঠাৎ করে রোদের তাপ বেড়ে যায়, তবে এই মুকুলের কি পরিস্থিতি হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।



এক লিচুচাষি শেখ মণিরুল জানান, পাঁচ বিঘা জমিতে লিচু চাষ করেছি। গত বছর ফলন ভালোই হয়েছিল। কিন্তু এবার গাছে তেমন মুকুল আসেনি। গত বছর ভালো লাভ হলেও এবছর চাষের খরচ উঠবে কিনা তা নিয়েই চিন্তা রয়েছে। শীতের শেষে মালদা জেলায় দু’দফায় বৃষ্টি হওয়ার কারণেই মুকুলের পরিবর্তে গাছে পত্রমুকুল চলে এসেছে। এখন গাছের গোড়ায় জলসেচ দিলে মুকুল থেকে গুটি বেরোনোর সম্ভাবনা বেড়ে যাবে৷ তবে এর মধ্যে কোনও কালবৈশাখির ঝড় হলে কী হবে বলা যায় না৷ এবার বাজারে লিচুর দাম অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page