top of page

আমবাগান থেকে শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার

শ্রমিককে কুপিয়ে খুনের অভিযোগ কালিয়াচকে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তুলেছেন পরিবারের লোকজন।


বৃহস্পতিবার রাতে কালিয়াচকের সুজাপুর গয়েশবাড়ি এলাকার একটি আমবাগান থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম আবু তাহের (৪২)। বাড়ি কালিয়াচকের সুজাপুর বিশ্বাসপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আবু সুজাপুরের ডাঙা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তিনি কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বিকেলে বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি ফেরেননি তিনি। সন্ধে গড়িয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

অবশেষে রাতে আমবাগানের ভেতরে আবুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশও। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ধারালো অস্ত্রও।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page