মোথাবাড়ির ঘটনায় গ্রেপ্তার আরও ৯, শোকজ অতিরিক্ত জেলাশাসককে
- আমাদের মালদা ডিজিট্যাল

- 3 minutes ago
- 1 min read
কালিয়াচক ২ ব্লক অফিসে এসআইআরের কাজে কর্মরত বিচারকদের হেনস্তার অভিযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ। সোমবার ধৃতদের ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
বিচারকদের হেনস্তার অভিযোগে জাতীয় নির্বাচনকে সিবিআই অথবা এনআইএকে দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। সেই নির্দেশ মোতাবেক গত শুক্রবার মালদায় এসেছে এসআইএ-র প্রতিনিধিদল। দফায় দফায় ব্লক অফিসের কর্মী, পুলিশকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিএলওদের সঙ্গেও কথা বলছেন এনআইএ আধিকারিকরা।

ব্লক অফিস ও এনআইএ সূত্রে খবর, প্রায় ৪০ জন বিএলওকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল এনআইএ। তারমধ্যে ২২ জন বিএলও এনআইএ আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন। ওই বিএলওদের থেকে তাঁদের এলাকার ভোটার, কতজনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সহ একাধিক তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারী অফিসাররা।
এদিকে, ঘটনার দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিস্থিতির খবর সময় মতো না পৌঁছনোর অভিযোগে অতিরিক্ত জেলাশাসককে শো-কজ নোটিশ দিয়েছেন মালদার জেলাশাসক। আগামী সাতদিনের মধ্যে লিখিত আকারে শো-কজ জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত জেলাশাসককে। তবে এনিয়ে কেউ কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments